রায় ঘোষণা না হওয়ায় যা বললেন আবরারের মা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২০ পিএম, ২৮ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছেন আদালত। রোববার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আগামী ৮ ডিসেম্বর দিন নির্ধারণ করেন।
রায় ঘোষণা না হওয়ায় ক্ষুব্ধ আবরার ফাহাদের পরিবার। আবরারের মা রোকেয়া খাতুন বলেন, আবরার হত্যা ছিল স্মরণকালের ভয়াবহ নিকৃষ্টতম মৃত্যু। এজন্য সারা দেশবাসী রায়ের দিকে তাকিয়ে ছিল। হয়তো কোনো সমস্যার কারণে আদালত আজ রায় দেননি। তবুও আমি আদালতের ওপর সম্মান রেখেই বলছি, আর যেন রায়ের তারিখ পেছানো না হয়। আগামী ৮ ডিসেম্বর যেন রায় দেওয়া হয় এবং সেই রায়ে সবার যেন সর্বোচ্চ শাস্তি হয়।
ছেলের হত্যার রায় শোনার অপেক্ষায় সকাল থেকেই সব কাজ শেষ করে টিভির পর্দার সামনে বসেছিলেন আবরারের মা রোকেয়া খাতুন। দুপুর ১২টায় টিভির খবরের শুরুতেই আবরারের খবর দেখে চোখে পানি ধরে রাখতে পারেননি মা রোকেয়া খাতুন। টিভিতে ছেলের হত্যাকারীদের পুলিশ আদালতে নিয়ে যচ্ছে দৃশ্যটি দেখেই অঝোরে কাঁদতে থাকেন তিনি। পাশে বসে ছিল আবরারের ছোটভাই আবরার ফাইয়াজ, কাকা আমিরুল ইসলাম, মামা আব্দুল কাদের ও কাকি ও মামি।
সোয়া ১২টার দিকে আবরারের ছোটভাই ফাইয়াজের মোবাইলে ফোন আসে বাবা বরকত উল্লাহর। ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে আবরারের বাবা জানান রায় ঘোষণা হচ্ছে না। আগামী ৮ ডিসেম্বর রায় ঘোষণা হবে। এ সময় পাশেই বসে থাকা রোকেয়া খাতুন কান্নায় ভেঙে পড়েন।
এ সময় তিনি সাংবাদিকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানান, বড় আশা করছিলাম আজ আবরার হত্যার রায় হবে। খুনিদের উপযুক্ত শাস্তির কথা শুনব; কিন্তু রায় না হওয়ায় আমরা সাংঘাতিক কষ্ট পেলাম।
তিনি আরও বলেন, আসামিদের কঠোর শাস্তি হওয়া দরকার, যাতে শিক্ষাপ্রতিষ্ঠানে আর এ ধরনের হত্যাকাণ্ড সংঘটিত না হয়। তিনি প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও সংশ্লিষ্ট আদালতের বিচারকের প্রতি উপযুক্ত শাস্তির দাবি জানান।
আবরারের ভাই ফাইয়াজ জানান, রায় ঘোষণা না হওয়ার কারণ বলতে পারব না। তবে রায় যখনই হোক উপযুক্ত শাস্তির রায় হবে বলে আশা করছি। আজ রায় ঘোষণা না হওয়ায় আমরা দারুণভাবে মর্মাহত।
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম