রিচার্লিসনের বাইসাইকেল গোলটিই বিশ্বকাপের সেরা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমেই জোড়া গোল। তার মধ্যে একটি আবার চোখ জুড়ানো নান্দনিক শটে। বলছিলাম ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড রিচার্লিসনের কথা। বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে তার করা গোলটিই এখন টুর্নামেন্টের সেরা গোল বলে নির্বাচিত হয়েছে। শুক্রবার ফিফার ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।
বিশ্বকাপের আগে দলে থাকবেন কি না সেটি নিয়ে সংশয় ছিল। যদিও শেষ পর্যন্ত তাকে দলে রাখে কোচ তিতে। তবে সে জন্য বাদ দিতে হয়েছে ব্রাজিলের অন্যতম তারকা ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোকে। এজন্য কম কথা শোনতে হয়নি তিতেকে। যদিও মাঠে নেমেই তিতের আস্থার প্রতিদান দিয়েছেন টটেনহ্যাম স্ট্রাইকার রিচার্লিসন। প্রথম ম্যাচের জোড়া গোল করেন তিনি।
এরপর পুরো বিশ্বকাপেই দলের আক্রমণভাগে অন্যতম ভরসা হয়ে ওঠেন রিচার্লিসন। যদিও দুর্ভাগ্যজনকভাবে কোয়ার্টারে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকে হেরে বাদ পড়ে তার দল। তবে বিশ্বকাপে আলোটা ঠিকই নিজের করে নিতে পেরেছেন তরুণ এ ফুটবলার। পারফরম্যান্সের সুখবরটাই এবার পেলেন ফিফার কাছ থেকে। প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে তার করা গোলটিই এখন টুর্নামেন্টে সেরা।
গ্রুপ পর্বে ব্রাজিল-সার্বিয়ার ম্যাচের ৭৯ তম মিনিট। ১-০ গোলে এগিয়ে আছে ব্রাজিল। এমন সময় বাম প্রান্ত দিয়ে ব্রাজিলের আক্রমণ। ভিনিসিয়াসের বাড়ানো বলটা দারুণ ব্যালেন্সে রিসিভ করেন রিচার্লিসন। এরপর যা করলেন সেটা চমকে দেওয়ার মতো। নিজের রিসিভি করা বলেই অ্যাক্রোবেটিক শটে জালে বল জড়ান রিচার্লিসন। এমন গোলের পরই দর্শকদের ভাবনায় ছিল টুর্নামেন্টের সেরা গোল হতে পারে এটি। শেষ পর্যন্ত হয়েছেও তাই। দর্শকদের ভোটে সেরা গোলের খ্যাতাব জিতে নিয়েছে তার করা গোলটি।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











