রিয়ার বিরুদ্ধে সুশান্তের বাবার অভিযোগ দায়ের
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহননেন ঘটনায় প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) দায়ের হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) পাটনা থানায় এই অভিযোগ দায়ের করেছেন সুশান্তের বাবা কে কে সিং।
সেন্ট্রাল রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল সঞ্জয় কুমার সিং হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘রাজিব নগর থানায় রিয়া চক্রবর্তী ও তার পরিবারের সদস্য ইন্দ্রজিৎ চক্রবর্তী, সন্ধ্যা চক্রবর্তী, শ্রুতি মোদি, সৌমিক চক্রবর্তী এবং অন্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৪১, ৩৪২, ৩৮০, ৪০৬, ৪২০, ৩০৬ এবং ১২০ (বি) ধারায় অভিযোগ দায়ের করেছেন কে কে সিং। রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ দায়ের করেছেন সুশান্তের বাবা। তার অভিযোগ, সুশান্তকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে এবং পরিবার থেকে দূরে রাখতেন রিয়া। এমনকি এই অভিনেত্রী তার ব্যাংক অ্যাকাউন্টও নিয়ন্ত্রণ করতেন। ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি রুপি তোলা হয়েছে বলেও জানানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘চার সদস্যের পুলিশের টিম মঙ্গলবার মুম্বাই পৌঁছেছে এবং সবরকমভাবে বিষয়টি তদন্ত করবে।’ এছাড়া মুম্বাই পুলিশ মহেশ ভাট, সঞ্জয় লীলা বানসালি, আদিত্য চোপড়াসহ ৩৮ জন ব্যক্তির যে জবানবন্দি দিয়েছে সেটিও খতিয়ে দেখবে পাটনা পুলিশ।
রাজিব নগর থানার একজন কর্মকর্তা বলেন, ‘ছেলের মৃত্যুর পর থেকেই বিপর্যস্ত ছিলেন কে কে সিং। তিনি পাটনার এক সিনিয়র পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করে নিজের দুঃখের কথা জানান। তিনি জানান, এই বিষয়ে মুম্বাই পুলিশের প্রতি তার আস্থা নেই।’
এফআইআর-এ সুশন্তের বাবা অভিযোগ করেছেন, রিয়া বুঝতে পারছিলেন সুশান্তের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ দিন দিন কমছে, এরপর ৮ জুন নগদ অর্থ, অলংকার, ল্যাপটপ, ক্রেডিট কার্ড, পিন নম্বর, পাসওয়ার্ড, গুরুত্বপূর্ণ কিছু কাগজ এবং চিকিৎসকের রশিদ নিয়ে চলে যায়।
অভিযোগে আরো বলা হয়েছে, সুশান্ত তার বোনকে ফোন করে জানিয়েছিলেন, রিয়া চিকিৎসকের রশিদ মিডিয়াকে দেখিয়ে সুশান্তকে পাগল প্রমাণ করার হুমকি দিয়েছেন। এরপর কেউ তাকে কাজ দেবে না। ৮ জুন সুশান্তের সেক্রেটারি আত্মহত্যা করেন। রিয়াই তাকে সুশান্তের সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু পরে তার ফোনে সুশান্তের নম্বর ব্লক করে দেন রিয়া। তার সেক্রেটারির আত্মহত্যার ঘটনায় তাকে রিয়া ফাঁসাতে পারেন বলে সুশান্ত ভয় পাচ্ছিলেন। কারণ এ বিষয়ে তাকে হুমকি দিয়েছিলেন এই অভিনেত্রী।
সুশান্তের বাবা জানিয়েছেন, অসুস্থতার কারণে মুম্বাইয়ে গিয়ে মামলা লড়তে যেতে পারবেন না তিনি। এ কারণে পাটনায় এই অভিযোগ দায়ের করেছেন।
-জেডসি
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







