রুপালি পর্দায় ফিরেছেন পিয়া
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল জনপ্রিয় মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়ার। ইন্দ্রনীল সেনগুপ্ত, জয়া আহসান, সোহেল রানা, এটিএম শামসুজ্জামান, শহীদুজ্জামান সেলিম, হিল্লোল ও ইরেশ জাকেরের মতো তারকাদের নিয়ে নির্মিত সে ছবিতে পিয়াকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। সুজানা নামে এক উঠতি মডেলের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। প্রথম ছবিতেই প্রশংসিত হয়েছিল তার অভিনয়।
এরপর ২০১৫ সাল পর্যন্ত আরও চারটি ছবিতে দেখা যায় পিয়াকে। কিন্তু ছাপ ফেলতে পারেননি। এরপর গত চার বছর আর কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি বহু প্রতিভাধর পিয়া জান্নাতুল। অবশেষে চলতি বছরে নায়িকা ভেঙেছেন সেই মাঝারি বিরতি। চুক্তিবদ্ধ হয়েছেন ‘স্বপ্নবাজি’ নামে নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য। যদিও মাসখানেক আগে থেকেই এ ছবিতে অভিনয়ের কথা শোনা যাচ্ছিল পিয়ার। তবে এতদিন চুক্তিবদ্ধ না হওয়ায় সঠিক কোনো খবর পাওয়া যাচ্ছিল না। সেই চুক্তির কাজটি পিয়া সম্পন্ন করেছেন সোমবার।
‘স্বপ্নবাজি’ পরিচালনা করবেন রায়হান রাফি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন পিয়াল হোসেন। এ ছবিতে পিয়ার বিপরীতে নায়ক হালের অন্যতম সেনসেশন সিয়াম আহমেদ। এটি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একটি গল্পনির্ভর চলচ্চিত্র। খবর সত্যি হলে, এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো সিয়ামের বিপরীতে জুটি বাঁধতে চলেছেন পিয়া। শুটিং শুরু হওয়ার কথা আগামী সেপ্টেম্বর থেকে। কাজেই এবার আরও একটি নতুন জুটি দেখার অপেক্ষায় রুপালি পর্দার দর্শকরা।
মডেল হিসেবে খ্যাতি পাওয়া পিয়া জান্নাতুল ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেন। এরপর ঢুকে পড়েন অভিনয়ে। বেশ কিছু নাটকে ও চলচ্চিত্রে তিনি মুখ দেখিয়েছেন। তবে দেশের মানুষ তাকে সবচেয়ে বেশি চিনেছেন উপস্থাপিকা হিসেবে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগ বিপিএল উপস্থাপনা করে ব্যাপক পরিচিতি পেয়েছেন পিয়া। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ক্রিকেটের বাংলা উপস্থাপনার জন্য প্রায় দেড় মাস ইংল্যান্ডের মাঠগুলোতেও গাজি টিভির মাইক্রোফোন হাতে দেখা গেছে তাকে।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








