‘রূপসী বাংলা’র কবির প্রেমে মিথিলা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
নতুন প্রেমে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরে তিনি জীবনানন্দ দাশের কবিতা উদ্ধৃত করে যাচ্ছেন। বলা যায়, তিনি নতুন করে ‘রূপসী বাংলা’র কবির প্রেমে পড়েছেন।
সোমবার সকাল ৭টা ৮মিনিটে শাড়ি পরা একটি ছবি আপলোড দিয়ে ক্যাপশন দেন জীবানন্দের ‘বনলতা সেন’ কবিতার দুটি চরণ। তা হলো- ‘‘সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন//থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।’’
কবিতাপ্রেমী খুব কম বাঙালিই আছেন—যার পছন্দের তালিকায় জীবনানন্দ দাশের কবিতা নেই। অভিনেত্রী মিথিলার পছন্দের তালিকায়ও জীবনান্দনের নাম প্রথম দিকেই রয়েছে। তাইতো বার-বার তিনি নিজের ছবির ক্যাপশনে এই কবিকে স্মরণ করেন!
ছবিটি ফেসবুকে শেয়ার করলে সেটি ভাইরাল হয়ে যায়। আসতে থাকে অজস্র মন্তব্য, যার বেশির ভাগই কুরুচিপূর্ণ এবং আপত্তিকর ইঙ্গিতপূর্ণ। ফেসবুকে নিজের ছবিতে কুরুচিপূর্ণ মন্তব্যকে ‘সাইবার বুলিং’ বলে মনে করেন মিথিলা। তবে এটা সবার জানা যে, সাইবার বুলিং-এর পরোয়া করেন না মিথিলা। নিজেকে ইচ্ছেমাফিক প্রকাশে তার কোনো কুণ্ঠা নেই।
গত বছর ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। বিয়ের পর মধুচন্দ্রিমা সেরে মেয়ে আইরাকে নিয়ে ঢাকায় ছিলেন মিথিলা। আর সৃজিত ছিলেন কলকাতায়। করোনার কারণে দু’জন দুই দেশে থাকতে হয়েছে। কিন্তু এভাবে আর কতদিন? তাই প্রায় সাড়ে পাঁচমাস পর সৃজিতের ভালোবাসার টানে মিথিলা ১৫ আগস্ট ছুটে যান পশ্চিমবঙ্গে।
সৃজিতের বাড়িতে গিয়ে মিথিলা অনেকটা অবাকই হয়েছেন বলে জানান তিনি। মিথিলা বলেন, কয়েকমাস আগেও বাড়ির নেমপ্লেটে লেখা ছিল সৃজিত মুখার্জি। আর এখন সেই বাড়ির নেমপ্লেটে লেখা- সৃজিত মুখার্জি, রাফিয়াত রশিদ, আইরা তেহরীম খানের নাম। এটা তার জন্য অনেক বড় সারপ্রাইজ বলে উল্লেখ করেন মিথিলা।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











