রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ১৪ জুন ২০২৬ রবিবার
ছবি: সংগ্রহিত।
নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা নাগালেই রেখেছিলেন মারুফা আক্তার, রিতু মনিরা। পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো ফিফটিতে রেকর্ড গড়া জয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ।
বার্মিংহ্যামে রোববার গ্রুপ-১-এ নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৪০ রানের লক্ষ্য তারা পূরণ করে ৫ বল হাতে রেখে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
৩৩ বলে ৫০ রানের নান্দনিক ইনিংস খেলে ম্যাচ সেরা হন জুয়াইরিয়া।
পাওয়ার প্লেতে ৪৭ রান তুলেন বাংলাদেশের দুই ওপেনার জুয়াইরিয়া ও দিলারা আক্তার। এরপর ৭.৫ ওভারে ৬৭ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। জুটিতে ১টি চারে ২৩ বলে ২৬ রান করে থামেন দিলারা।
দিলারার বিদায়ে ক্রিজে এসে গোল্ডেন ডাক মারেন অধিনায়ক নিগার সুলতানা।
অধিনায়কের বিদায়ের পর ছক্কা মেরে ৩২ বলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জুয়াইরিয়া। হাফ-সেঞ্চুরির পরের ডেলিভারিতেই সাজঘরের পথ ধরেন তিনি। ৩৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করেন এই ডান-হাতি ব্যাটার।
চার নম্বরে নেমে সুবিধা করতে পারেননি সোবহানা মোস্তারি। ৪ রানে আউট হন তিনি। এতে ৮৫ রানে চতুর্থ উইকেট পতনে চাপে পড়ে বাংলাদেশ।
পঞ্চম উইকেটে শক্ত হাতে বাংলাদেশের হাল ধরেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। ৪৪ বলে অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটিতে ৫ বল বাকী থাকতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তারা।
৪টি চারে শারমিন ৩২ বলে ৩৭ এবং ১ চারে স্বর্ণা অনবদ্য ১৮ রান করেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। বাংলাদেশ বোলারদের বোলিং নৈপুন্যে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি নেদারল্যান্ডস। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক বাবেতি ডি লিডে।
বল হাতে বাংলাদেশের মারুফা আক্তার ২টি, ফারিহা তৃষ্ণা-সানজিদা আক্তার মেঘলা-রাবেয়া খান ও রিতু মনি ১টি করে উইকেট নেন।
বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে লিডসে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৩৯/৮ (হিদার শিহার ১৬, মলকেনবুর ১১, ডে লেডে ৫০, ক্যালিস ৪, রাইকা ১৩, সানায়া ১, ওভারডাইক ৯, স্ফিলিং ১৩*, ডে ল্যাঙ্গে ১, সিলভার শিহার ১০*; তৃষ্ণা ৪-০-৩২-১, মারুফা ৪-০-৩১-২, মেঘলা ৪-০-২৯-১, রাবেয়া ৪-০-১৭-১, রিতু ৪-০-১৭-১)
বাংলাদেশ: ১৯.১ ওভারে ১৪১/৪ (জুয়ায়রিয়া ৫০, দিলারা ২৬, নিগার ০, সোবহানা ৪, শারমিন ৩৭*, স্বর্ণা ১৮*; স্ফিলিং ৩.১-০-২৪-০, হিদার শিহার ৪-০-২৫-০, রাইকা ১-০-৯-০, সিলভার শিহার ৩-০-২৪-১, ইসাবেল ২-০-২০-০, ডে ল্যাঙ্গে ৪-০-২৭-২, ওভারডাইক ২-০-১১-০)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: জুয়ায়রিয়া ফেরদৌস।
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে











