রেকর্ড গড়ে আবারও আইপিএলের ফাইনালে বেঙ্গালুরু
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৪ এএম, ২৭ মে ২০২৬ বুধবার
ছবি: সংগ্রহিত।
বিরাট কোহলি ও দেবদুত পাড্ডিকালের ব্যাটে শক্ত ভীত পেল দল। সেই ভীতে দাঁড়িয়ে বিধ্বংসী ইনিংস খেললেন অধিনায়ক রাজাত পাতিদার। রেকর্ড সংগ্রহ গড়ে গুজরাট টাইটান্সকে গুঁড়িয়ে টানা দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে উঠে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আইপিএলের চলতি আসরের প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার ৯২ রানে জিতেছে পাতিদারের দল।
ধারামসালায় মঙ্গলবার ২০ ওভারে ৫ উইকেটে ২৫৪ রান তোলে বেঙ্গালুরু। আইপিএলের প্লে-অফে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি। ২০২৩ সালে প্রথম কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুজরাটের ২৩৩ রান ছিল আগের সর্বোচ্চ।
লক্ষ্য তাড়ায় ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে যায় গুজরাট। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রাহুল তেওয়াতিয়ার ৪৩ বলে ৬৮ রানের ইনিংসে কোনোমতে দেড়শ ছাড়াতে পারে শুবমান গিলের দল। শেষ ওভারে অলআউট হয় তারা ১৬২ রানে।
৯ ছক্কা ও ৫ চারে ৩৩ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলে বেঙ্গালুরুর নায়ক পাতিদার। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই।
এ দিন রোহিত শার্মাকে (২৮১) ছাড়িয়ে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আবার নিজের করে নেওয়া কোহলির (২৮২) ব্যাট থেকে আসে ২৫ বলে ৪৩ রান। ২৮ বলে ৪৩ রান করেন ক্রুনাল পান্ডিয়া। পাড্ডিকাল করেন ১৯ বলে ৩০।
জবাবে তৃতীয় ওভার থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় গুজরাট।
জ্যাকব ডাফি ৩৯ রানে ৩টি, ভুবনেশ্বর কুমার ২৮ রানে ২টি, রাসিখ সালাম ২৪ রানে ২টি ও আরেক পেসার জশ হেইজেলউড ৩৯ রানে ১ উইকেট নেন। স্পিনার ক্রুনাল ১৬ রানে ধরেন ২ শিকার।
গুজরাটের ফাইনালে যাওয়ার সুযোগ আছে আরেকটি। বুধবার এলিমিনেটরে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্য জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে তারা।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







