ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৭:৫৯:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন আজ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। নিজ দেশের পাশাপাশি  ভারতের পশ্চিমবঙ্গেও তিনি ব্যাপকভাবে সমাদৃত। আজ তাঁর শুভ জন্মদিন। ১৯৫৭ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশের রংপুর জেলায় গুণী এই শিল্পী জন্মগ্রহণ করেন।

অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন বন্যা। সংগীতভুবনে তাঁর পড়াশোনা বিস্তর। তিনি রবীন্দ্রসংগীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের ওপর শিক্ষা লাভ করেছেন। প্রাথমিক অবস্থায় রেজওয়ানা চৌধুরী বন্যা ছায়ানট ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বুলবুল ললিতকলা একাডেমিতেও তিনি ভর্তি হয়েছিলেন।

সংগীতভুবনে এসে রেজওয়ানা চৌধুরী বন্যা শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন এবং আশীষ বন্দ্যোপাধায়ের মতো সংগীতজ্ঞদের সান্নিধ্য লাভ করেছেন।

কর্মজীবনে বন্যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন হিসেবে কর্মরত। তিনি সুরের ধারা নামের একটি সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান চালু করেন। বাংলাদেশ ও ভারতে তাঁর বহুসংখ্যক অ্যালবাম প্রকাশিত হয়েছে।

সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে কাজের অবদানের স্বীকৃতি বন্যা বাংলাদেশের জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘স্বাধীনতা পুরস্কার’ অর্জন করেছেন।

সংগীত নিয়ে বন্যার বেশ কিছু গবেষণাও রয়েছে। ‘রবীন্দ্রনাথ : গানের নানা দিক’, ‘গানের ভেলায় বেলা অবেলায়’, ‘ছোটদের নির্বাচিত রবীন্দ্রসংগীতের স্বরলিপি’ তাঁর লিখিত তিনটি বই।

সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ রেজওয়ান চৌধুরী বন্যা ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার সম্মাননা পেয়েছেন। ২০১৭ সালে ভারত সরকার তাঁকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার ‘বঙ্গভূষণ’ পদক দিয়ে সম্মানিত করে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড কর্তৃক প্রদত্ত ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার ২০১৭’ পেয়েছেন এই প্রখ্যাত শিল্পী। বিশেষ দিনে অসংখ্য ভক্ত-অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এ শিল্পী।


-জেডসি