রেমিট্যান্স প্রবাহে গতি বেড়েছে
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার
ফাইল ছবি
ডলারের চাহিদা মেটানোর অন্যতম উৎস প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পালে হাওয়া লেগেছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর যে চাপ তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে কমে আসছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে—গত ডিসেম্বর মাসের পর চলতি জানুয়ারি মাসেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে গতি বেড়ে গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি মাসের ২০ দিনে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১৩১ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। আর চলতি অর্থবছরের ছয় মাস ২০ দিনে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৮০ কোটি ৮৫ লাখ ডলার।
এই হিসাবে প্রতিদিন গড়ে এসেছে ৬ কোটি ৫৮ লাখ ডলার। রেমিট্যান্সে প্রতি ডলারের জন্য ১০৭ টাকা দিচ্ছে ব্যাংকগুলো।
এ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের গবেষক ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত বলেন, ‘গত বছরে অনেক মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে গেছেন। তাদের অনেকে এখন রেমিট্যান্স পাঠানো শুরু করেছেন। এছাড়া সামনে রমজান মাস, সে কারণে অনেকেই বাড়িতে টাকা পাঠাচ্ছেন।’
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরে প্রবাসীরা ১৭০ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন, যা ছিল আগের চার মাসের মধ্যে সবচেয়ে বেশি। সেপ্টেম্বরে এসেছিল ১৫৪ কোটি ডলার। অক্টোবর ও নভেম্বরে এসেছিল যথাক্রমে ১৫২ কোটি ৫৫ লাখ ও ১৫৯ কোটি ৫২ লাখ ডলার।
অর্থাৎ গত চার মাসে প্রতিদিন গড়ে ৬ কোটি ডলারের কম রেমিট্যান্স এসেছে। তবে জুলাই মাসে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। পরের মাস আগস্টে আসে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, জানুয়ারির প্রথম ২০ দিনে যে হারে রেমিট্যান্স এসেছে, মাসের বাকি ১১ দিনে সেই হারে এলে এই মাসে রেমিট্যান্সের পরিমাণ জুলাই ও আগস্ট মাসের মতো ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। আর আগামী ফেব্রুয়ারি ও মার্চে আরও বাড়তে পারে। কারণ, মার্চের শেষের দিকে রমজান মাস শুরু হবে। সাধারণত, রোজা এবং ঈদকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ বাড়িয়ে দেন প্রবাসীরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসীরা গত ২০ দিনে রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছেন ১৭ কোটি ৫১ লাখ ৪০ হাজার ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছেন ৩ কোটি ৫১ লাখ ডলার। ৪২টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ১১০ কোটি ডলার। আর বিদেশি ৯টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২২ সালে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ হাজার ১২৮ কোটি ৫৪ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। এই অঙ্ক আগের বছরের চেয়ে ৩ দশমিক ৫৬ শতাংশ কম। ২০২১ সালে ২ হাজার ২০৭ কোটি ২৫ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। আর ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে ১ হাজার ৪৯ কোটি ৩২ লাখ (১০.৪৯ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ৪১ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরের প্রথম ৬ মাসে ১০ দশমিক ২৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল দেশে।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা








