রেশমি জিলাপি তৈরি করুন ঘরেই
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০১ পিএম, ২২ মার্চ ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
ইফতারিতে একটি জনপ্রিয় আইটেম হচ্ছে জিলাপি। বিশেষ করে রেশমি জিপালি সবাই খেতে পছন্দ করেন। ছোলা-মুড়ি মাখাতে জিলাপি এক আলাদা স্বাদ এনে দেয়। তবে বাজারের নামি দামি রেস্তোরাঁয় এই রেশমি জিপালি বিক্রি হয় হাজার টাকা কেজিতে।
চাইলে একটু সময় করে বাড়িতেই একেবারে দোকানের মতো রেশমি জিলাপি তৈরি করে নিতে পারবেন। অল্প উপকরণে কীভাবে রেশমি জিলাপি তৈরি করবেন আসুন রেসিপি জেনে নেওয়া যাক-
উপকরণ
১. ১ কাপ ময়দা
২. ২ টেবিল চামচ টক দই
৩. ৪-৬ টেবিল চামচ পানি
৪. ১ চা চামচ বেকিং পাউডার
৫. সামান্য জর্দার রং
৬. ভাজার জন্য তেল
৭. সিরার জন্য ২ কাপ চিনি
৮. ১টি এলাচ
৯. সামান্য ঘি
পদ্ধতি
জিলাপি তৈরির আগে প্রথমেই সিরা তৈরি করে নিন। এজন্য একটি পরিষ্কার হাঁড়িতে পানি ও চিনি মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। এবার তাতে এলাচ দিয়ে দিন। মেশান কয়েক ফোঁটা ঘি। সিরা ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন।
জিলাপি তৈরির জন্য শুকনো ময়দার সঙ্গে বেকিং পাউডার মিশিয়ে নিন। এবার দই ভালোভাবে ফেটিয়ে ময়দার মিশ্রণে মিশিয়ে নিন। মিশ্রণে অল্প অল্প করে পানি মেশাতে থাকুন। ব্যাটার খুব বেশি পাতলা বা ঘন হবে না। এবার শক্ত কোনো প্যাকেটের কোণা কেটে কিংবা পানির বোতলের মুখ ছিদ্র করে তাতে ব্যাটার ভরে নিন।
কড়াইয়ে তেল গরম হতে দিন। খেয়াল রাখবেন যেন উত্তপ্ত গরম হয়ে না যায়। তাহলে জিলাপি তৈরির আগেই পুড়ে যাবে। এবার গরম তেলে জিলাপির প্যাঁচ দিয়ে ছাড়ুন। দুই পিঠ ভালোভাবে ভেজে তুলুন। জিলাপিগুলো হালকা গরম থাকা অবস্থায় সিরায় ৩-৪ মিনিট ভিজিয়ে তুলে নিন। এবার পরিবেশনের জন্য তৈরি সুস্বাদু রেশমি জিলাপি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







