ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৪৭:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

রোজ সকালে দুধ চা খেলে যা হয়

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১২ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বেশি করে দুধ, চিনি দেওয়া এক কাপ চা না খেলে যেন সকালই হয় না।

কেউ বা যদি ভুল করে এক দিন চায়ে দুধ না দিলেন, দিনটাই যেন কালচে দেখাতে শুরু করে। কিন্তু রোজ সকালের এই সাধের পানীয় কি যত্ন নিচ্ছে শরীরেরও?

জেনে নিন সকালে ঘুম থেকে উঠে দুধ চা খেলে কী হয়?

১. অনেকেই আছেন দুধ চায়ে কিছুটা আদা মিশিয়ে নেন। তাতে উপকার হবে বলেই মনে করেন। কিন্তু এই অভ্যাসের কারণে পেটে বায়ু জমতে পারে সহজে। তার থেকে পেট ব্যথা হতে পারে।

২. খালি পেটে দুধ চা খেলে পেপটিক আলসারও হতে পারে।

৩. চায়ে থাকে ট্যানিন। চা দুধের সঙ্গে মিশলে ট্যানিন আরও সক্রিয় হয়ে ওঠে। তার ফলে দুধ চা খেলে ট্যানিন নানা ধরনের দাগ-ছোপ সৃষ্টি করে। বিশেষ করে দাঁত হলুদ হয়ে যেতে পারে।

৪. দুধ চা রোজ খালি পেটে খেলে হজমের সমস্যাও হতে পারে।

৫. পেট ফেঁপে যেতে পারে দুধ চা খেলে। তার থেকেও সারা দিন অস্বস্তি হতে পারে।

৬. সারাদিন বার বার দুধ চা খেলে অনিদ্রার সমস্যাও হয়।

সূত্র: আনন্দবাজার।