রোনালদোর গ্যারেজে জর্জিনার উপহার দেয়া গাড়ি!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ২৭ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
রোনালদোর গ্যারেজে জর্জিনার উপহার দেয়া পৌনে দুই কোটি টাকার গাড়ি! রোনালদোর গ্যারেজে যেসব গাড়ি আছে তা বিশ্বের অনেক ধনকুবেরের কাছেও ঈর্ষণীয়। মার্সিডিজ, পোরশে, ফেরারি, অ্যাস্টন মার্টিন, বুগাত্তি, বেন্টলি, মাসেরাত্তি, রোলস রয়েসের মতো গাড়ির সমাহার তার গ্যারেজে।
রোনালদোর বিলাসবহুল এইসব গাড়ীর রাজ্যে এবার যোগ হলো ক্যাডিলাক এসক্যালেড। এই গাড়িটি অবশ্য তার নিজের কেনা না, পেয়েছেন উপহার। সেটিও আবার প্রিয়তমা বান্ধবী জর্জিনা রদ্রিগেজের কাছ থেকে।
গত ৫ ফেব্রুয়ারি রোনালদোর ৩৭তম জন্মদিন উপলক্ষ্যে ৮ আসনের বিলাসবহুল ক্যাডিলাক এসক্যালেডটি রোনালদোর হাতে তুলে দেন জর্জিনা। সেই মুহূর্তকে ক্যামেরাবন্দী করে জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্টও করেছেন।
রোনালদোর উপহার পাওয়া সাধারণ গাড়ির তুলনায় একটু বড় এই ক্যাডিলাক এসক্যালেডের দাম প্রায় দেড় লাখ পাউন্ড বলেই জানা যায়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকার সমান।
এই গাড়ির বিজ্ঞাপনেই ক্যাডিলাক জানিয়েছলো, ‘আপনি যদি গাড়ির ভেতর টেনিস খেলতে চান, তাহলে ক্যাডিল্যাক এসক্যালেডই হতে পারে আপনার একমাত্র পছন্দ! এটা বলার অপেক্ষা রাখে না যে ক্যাডিল্যাক এসক্যালেড আকারে অনেক বড়। প্রায় ছয় মিটার লম্বা এই গাড়ির দৈর্ঘ্য প্রায় একটা জিরাফের সমান!’ শুধু তাই নয়, গাড়ির ভেতরে আরও রয়েছে ৩৬ স্পিকারের সাউন্ড-সিস্টেম !
জর্জিনার পোস্ট করা ঐ ভিডিওতে আরও দেখা যায়, নিজের বাড়ির দরজা খুলে বান্ধবীর প্রতি কৃতজ্ঞ দৃষ্টিতে উপহার দেখছেন রোনালদো, বান্ধবীর ঠোঁটে চুমুও এঁকে দেন তিনি। কিছুক্ষণ পর দেখা যায় রোনালদোর চার সন্তানের ছোট তিনজন ইভা, মাতেও আর আলানা-মার্তিনা গাড়ির ভেতর বসে গান শুনতে ব্যস্ত।
পর্তুগালের এক দরিদ্র পরিবার থেকে উঠে আসা রোনালদো আজ ফুটবল বিশ্বের আয়ের দিক দিয়ে সবচেয়ে বড় তারকা। তাই তো অর্থ খরচ করে নিজের শখ পূরণ করতে কখনও পিছপা হতে হয় না তাকে।
অন্যান্য শখের চেয়ে এই গাড়ীর প্রতি প্রেম যেন বেশি রোনালদোর কাছে। তার গাড়িগুলো শুধু বিলাসবহুলই নয়, ইঞ্জিন এবং অন্যান্য দিক দিয়ে সেগুলোকে অন্য সব গাড়ি থেকে আলাদা হতেই হবে। তার গ্যারেজে যেমন পাওয়া যায় বিলাসবহুল রোলস রয়েস, বেন্টলি বা মার্সিডিজ, তেমনই আছে রাস্তায় গতির ঝড় তোলা বুগাত্তি সেন্তোদিয়েচি বা ফেরারি ৫৯৯ জিটিবি, ফেরারি এফ৪৩০।
রোনালদোর সংগ্রহে আছে সব মিলিয়ে প্রায় ২০ টি গাড়ি। তার গাড়ির এই শখ এমন পর্যায় পর্যন্তও পৌঁছায় তার ছোট্ট একটি উদাহরণ হচ্ছে করোনা মহামারির ভেতর তার কেনা বুগাত্তি সেন্তোদিয়েচি গাড়ীটি। বছর দুয়েক আগে করোনায় ঘরবন্দী থাকতে থাকতে শুধুমাত্র ‘বিরক্ত’ হয়েই নাকি রোনালদো কিনে ফেলেছিলেন সাড়ে ৮ মিলিয়ন পাউন্ডের স্পোর্টস কার বুগাত্তি সেন্তোদিয়েচি।
রোনালদোর এতসব বিলাসবহুল আর অত্যাধুনিক গাড়ির ভেতর এবার যুক্ত হলো উপহার পাওয়া নতুন এই ক্যাডিলাক এসক্যালেড। তবে রোনালদোকে এটিই প্রথম উপহার দিলেন না জর্জিনা। বছর দুই আগে ৩৫ তম জন্মদিনে দিয়েছিলেন ১ লাখ ৮০ হাজার ইউরো মূল্যের একটি মার্সিডিজ এএমজি জি ৬৩ মডেলের গাড়ি।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






