রোমাঞ্চ ছড়িয়ে নিউ জিল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ৪ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
শেষ ওভারে নিউ জিল্যান্ডের প্রয়োজন ৬ রান। আর ওয়েস্ট ইন্ডিজের দরকার ৩ উইকেট। নারী বিশ্বকাপের প্রথম ম্যাচের শেষ ওভারে এমনই শ্বাসরুদ্ধকর মুহূর্ত তৈরি হয়েছিল। দিয়েন্দ্রা ডট্টিন এই চাপের মধ্যেও দুটি উইকেট নিলেন এবং এক বল বাকি থাকতে শেষ উইকেটটিও নিলেন রান আউট করে।
মাউন্ট মঙ্গানুইয়ে রোমাঞ্চ ছড়িয়ে স্বাগতিক নিউ জিল্যান্ডকে ৩ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ। ১১৯ রান করার পর বল হাতে ৪১ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন হেইলি ম্যাথিউস।
আগে ব্যাট করে ৯ উইকেটে ২৫৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪৯.৫ ওভারে ২৫৬ রানে গুটিয়ে যায় নিউ জিল্যান্ড।
আগে ব্যাট করতে নেমে ম্যাথিউসের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেয় উইন্ডিজ। অন্য ব্যাটসম্যানরা জ্বলে উঠতে না পারলেও অধিনায়ক স্টেফানি টেলরের ৩০, চিডিয়ান ন্যাশনের ৩৬ ও শেমাইনে ক্যাম্পবেলের ২০ রান ছিল উল্লেখযোগ্য।
নিউ জিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন লিয়া তাহুহু। এছাড়া দুটি পান জেস কার।
লক্ষ্যে নেমে ১৬২ রানে ৬ উইকেট হারিয়ে বড় ধাক্কা খেয়েছিল নিউ জিল্যান্ড। যার শুরু হয়েছিল ৪৭ রানে ২ উইকেট হারিয়ে। অধিনায়ক সোফি ডিভাইন একা হাতে এই বিপর্যয় সামাল দিয়ে জয়ের সম্ভাবনা জাগান। কেটি মার্টিনের সঙ্গে ৫৩ রানের জুটি গড়ে তিনি সপ্তম ব্যাটসম্যান হয়ে আউট হন ২১৫ রানে।
ইনিংস সেরা ১০৮ রান করে চিনেল্লে হেনরির শিকার হন তিনি। তারপর কারের সঙ্গে কেটি দলকে এগিয়ে নিতে থাকেন। স্বাগতিকরা জয়ের বন্দর যেন দেখতে পাচ্ছিল এই জুটিতে। কিন্তু শেষ ওভারে জমে ওঠে নাটক।
ডট্টিন প্রথম বলে এক রান দেওয়ার পর কেটিকে থামান এলবিডব্লিউ করে। ৪৭ বলে চারটি চারে ৪৪ রান করেন তিনি। আরেক প্রান্তে কার থাকায় তখনো চিন্তামুক্ত ছিল স্বাগতিকরা। তাকেও থামান ডট্টিন এক বল বিরতি দিয়ে। ২১ বলে ২৫ রান করে কারকে ক্যাচে ফেরান হেনরি।
শেষ দুই বলে দরকার চিল চার রান, উইকেট একটি। নতুন ব্যাটসম্যান ফ্রান জোনাস ও হান্না রোভে পারেননি শেষ করে আসতে। পঞ্চম বলে রোভে ছিলেন স্ট্রাইকে, বল তার ব্যাটে না লেগে চলে যায় উইকেটকিপারের হাতে, বাই রান নিতে চাইলেন জোনাস। পিচের মাঝামাঝি তাকে দেখে কিপার ক্যাম্পবেলে বল ছুড়ে দেন ডট্টিনের হাতে, ব্যাটসম্যান আসার আগেই ভেঙে দেন স্টাম্প। উত্তেজনা ছড়িয়ে ম্যাচটি জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকে টনেন ডট্টিন, আনিসা মোহাম্মদ ও হেনরি।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস





