রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ৮ জুন ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরু করলো টাইগাররা। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে স্বল্প রানে বেধে রাখে বাংলাদেশ। এরপর কাজটা ছিল ব্যাটারদের। ১২৫ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে বেশ বেগ পেতে হয়েছে টাইগার ব্যাটারদের। তবে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের ২ উইকেটে হারিয়ে টাইগাররা। এতে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো নাজমুল হোসেন শান্তর দল। জয় পেলেও ব্যাটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
আজ শনিবার (৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক শান্ত। লেগ স্পিনার রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
লঙ্কানদের পক্ষে পাথুম নিশাঙ্কা ২৮ বলে ৪৭ ও ধানাঞ্জায়া ডি সিলভা ২৬ বলে ২১ রান করেন। বাংলাদেশের পক্ষে রিশাদ ও মোস্তাফিজ নেন ৩টি করে উইকেট।
১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ২৮ রানের মধ্যে তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে টাইগাররা। তানজিদ হাসান তামিম ৬ বলে ৩, নাজমুল হাসান শান্ত ১৩ বলে ৭ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান সৌম্য সরকার।
এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন লিটন দাস। ৬৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। আগ্রাসী ব্যাটিং করতে থাকেন হৃদয়।
তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে ফের চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৯১ ও ৯৯ রানে ২০ বলে ৪০ রান করে হৃদয় ও লিটন ৩৮ বলে ৩৬ রান করে আউট হন।
এরপর দলীয় ১০৯ রানে ১৪ বলে ৮ রান করে সাকিব আল হাসান আউট হলে আরও চাপে পড়ে বাংলাদেশ। তার বিদায়ের পর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় বাংলাদেশ।
তবে মাহমুদউল্লাহ রিয়াদের ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে ৬ বল হাতে রেখে ২ উইকেটের জয় পায় বাংলাদেশ। ১৩ বলে ১৬ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। শ্রীলঙ্কার পক্ষে নুয়ান তুষারা নেন ৪টি উইকেট।
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা






