রোমান্স করবেন প্রভাস-কারিনা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
‘বাহুবলী’ সিনেমা খ্যাত অভিনেতা প্রভাস। বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। এরই মধ্যে প্রভাস তার ২৫তম চলচ্চিত্রের ঘোষণা দিয়েছেন। ‘স্পিরিট’ শিরোনামের এ সিনেমা পরিচালনা করবেন সন্দ্বীপ রেড্ডি ভাংগার। আর এ সিনেমায় প্রভাসের সঙ্গে রোমান্স করবেন কারিনা কাপুর খান।
টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক সন্দ্বীপ রেড্ডি কারিনা কাপুরকে এ সিনেমার চিত্রনাট্য দিয়েছেন। চিত্রনাট্য পড়ে কারিনা কাপুর খান সিনেমাটিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তারা। এতে কারিনা-প্রভাসকে রোমান্স করতে দেখা যাবে।
সিনেমাটির জন্য প্রভাস পরিচালকের প্রথম পছন্দ ছিল না। প্রথমে রাম চরণের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর পরিচালক প্রস্তাব দেন মহেশ বাবু ও আল্লু অর্জুনকে। তারাও এ সিনেমায় কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেন। সর্বশেষ প্রভাসকে প্রস্তাব দিলে কাজটি করতে সম্মতি জানান এই অভিনেতা।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রভাস তার পরবর্তী সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন। বর্তমানে তার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এই সিনেমাগুলোর জন্য ১০০ কোটি রুপি করে নিচ্ছেন প্রভাস। কিন্তু সদ্য ঘোষণা দেওয়া পরিচালক সন্দীপ রেড্ডি ভাংগার ‘স্পিরিট’ সিনেমার জন্য ১৫০ কোটি রুপি দাবি করেন তিনি। নির্মাতারাও তাকে তা দিতে রাজি হয়েছেন।
এদিকে মুক্তির অপেক্ষায় প্রভাসের ‘রাধে শ্যাম’। এরপর ওম রাউত পরিচালিত তার ‘আদিপুরুষ’ সিনেমার মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২২ সালের আগস্টে। এছাড়া নাগ অশ্বিন পরিচালিত একটি সিনেমায় অভিনয় করছেন প্রভাস। এতে তার বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতারা।
কারিনার পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক এটি। এতে আমির খানের বিপরীতে অভিনয় করছেন তিনি।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










