রোহিঙ্গাসহ ১৭৪ জন আক্রান্ত, ১৩শ’ ঘর লকডাউন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
কক্সবাজারে এখন পর্যন্ত ৪ রোহিঙ্গাসহ ১৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শনিবার (১৬ মে) ১ রোহিঙ্গাসহ ২৩ জন নতুন আক্রান্তের তথ্য জানিয়েছে কক্সবাজার মেডিকেল কলেজের ডা. অনুপম বড়ুয়া।
এ ঘটনায় উখিয়ার ওই ৪ রোহিঙ্গার ঘরসহ ১৩০৭টি বসত ঘর লকডাউন করেছে ক্যাম্প কর্তৃপক্ষ। এছাড়াও লাল পতাকা টানিয়ে ক্যাম্পের ওই সব এলাকা বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা।
তিনি বলেন, উখিয়ার কুতুপালংস্থ ১ ওয়েস্ট এফ ব্লকে ১২৭৫ পরিবার, ২ ওয়েনাপ ডি ব্লকে ২০ পরিবার ও ১ ওয়েস্ট সি ব্লকে ১২ পরিবার ঘর লকডাউন করা হয়েছে। এ ১৩০৭ পরিবারে অন্তত ৬ হাজার বেশি রোহিঙ্গা অবরোধের আওতায় পড়েছে। লকডাউন ঘোষণার পর থেকে এসব রোহিঙ্গাদের বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়ে লকডাউনের আওতায় আসা পরিবারগুলোর জন্য বিশেষ নজরদারি অব্যাহত রেখেছে পুলিশসহ অন্য আইন-শৃঙ্খলা বাহিনী।
গত ৪৫ দিনে মোট ৩ হাজার ৭৩১ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস পরীক্ষা করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তার মধ্যে ১৮৯ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এর মধ্যে মহেশখালীতে ১২ জন, টেকনাফে ৭ জন, উখিয়ায় ২১ জন, রামু ৩ জন, চকরিয়ায় ৬১ জন, কক্সবাজার সদরে ৪৩ জন, কুতুবদিয়ায় ১ জন এবং পেকুয়ায় ২২ জন রয়েছে। এর সাথে যুক্ত হলো ৪ জন রোহিঙ্গা। অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।
-জেডসি
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


