র্যাঙ্কিংয়ে এগিয়েছে ফারজানা-সানজিদারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে কয়েক ধাপ এগিয়েছে সানজিদা আক্তার ও ফারজানা হক। আইসিসির সবশেষ হালনাগাদে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বোলারদের র্যাঙ্কিংয়ে সানজিদা এগিয়েছেন ১৩ ধাপ। অন্যদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছেন ফারজানা।
সংযুক্ত আরব আমিরাতে দুর্দান্ত এক আসর শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপ বাছাইয়ে টানা পাঁচ ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় নিগার সুলতানা জ্যোতিরা। টুর্নামেন্টে বোলিং পারফরম্যান্সে নজর কাড়েন সানজিদা আক্তার।
বিশেষ করে ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ ওভার বল করে মাত্র ১৬ রান খরচায় ২ উইকেট শিকার করে বাংলাদেশকে ৭ রানের জয় পেতে ভূমিকা রাখেন তিনি। গ্রুপপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক ম্যাচ বাদ দিলে বাকি সব ম্যাচেই উইকেটের দেখা পেয়েছেন তিনি। ৫ ম্যাচে তার শিকার ৭ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সে বাঁহাতি এ স্পিনার টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৬ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি হয়েছে রুমানা আহমেদেরও। আসরে ৩ উইকেট শিকার করে রুমানা অবস্থান করছেন ৫৬তম স্থানে। আগের মতোই ৩২তম স্থানে আছেন নাহিদা আক্তার। বাংলাদেশিদের মধ্যে সবার উপরে থাকা সালমা খাতুন একধাপ নিচে নেমে অবস্থান করছেন ১৩ নম্বরে।
এদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ সাত ধাপ এগিয়েছেন ফারজানা হক। বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপপর্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খেলতে পারেননি। সেমিফাইনালে ফিরে জ্বলে উঠতে না পারলেও, ফাইনালে খেলেছিলেন ৬১ রানের অনবদ্য ইনিংস। দুই ম্যাচে ৭৭ রান করে র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠে এসেছেন তিনি।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ফারজানা সুখবর পেলেও, অবনতি হয়েছে বাকিদের। টাইগ্রেসদের মধ্যে সবার উপরে থাকা নিগার সুলতানা জ্যোতি দুই পিছিয়ে ২৬ নম্বরে অবস্থান করছেন। তিন ধাপ নিচে নেমে ৩৬ নম্বরে মুর্শিদা খাতুন। তুই ধাপ পিছিয়ে ৫৩তম সালমা খাতুন।
অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে অবশ্য সালমা নিজের অবস্থান ধরে রেখেছেন। আটেই আছেন তিনি। বাংলাদেশিদের মধ্যে সালমার পরে ২০ নম্বরে আছেন রুমানা।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











