লকডাউনে জনশূন্য বইমেলা, হতাশ প্রকাশকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৬ এপ্রিল ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
করোনার সংক্রমণ ঠেকাতে সারাদেশে সোমবার (৫ এপ্রিল) থেকে শুরু হওয়া লকডাউনের মাঝেও চালু রয়েছে অমর একুশে গ্রন্থমেলা। পূর্বঘোষিত নতুন সময় বেলা ১২টায় মেলা শুরু হলেও পাঠক-দর্শনার্থীর দেখা মিলছে না। ফলে হতাশা প্রকাশ করেছেন প্রকাশকরা। এজন্য সরকারের ‘সমন্বয়হীন সিদ্ধান্ত’কে দায়ী করছেন তারা।
সোমবার (০৫ এপ্রিল) মেলার বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে পাঠক-দর্শনার্থীহীন চিত্র চোখে পড়ে। চারদিকে হাতেগোনা কিছু মানুষ দেখা গেলেও তাদের বেশিরভাগই গণমাধ্যমকর্মী ও মেলাসংশ্লিষ্টরা। ফলে অধিকাংশ প্রকাশনীর স্টল ও প্যাভিলিয়নের বিক্রয়কর্মীরা পার করছেন অলস সময়। শিশুচত্বরেও দেখা মেলেনি শিশুদের। দুপুরে মেলা শুরু হলেও অনেক স্টল ও প্যাভিলিয়ন ছিল বন্ধ।
এদিকে, রবিবার সন্ধ্যায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রন্থমেলার বেশকিছু স্টল ও প্যাভিলিয়ন। সকাল থেকেই ক্ষতিগ্রস্ত স্টলগুলোর মেরামতের কাজ শুরু করেন সংশ্লিষ্টরা। ঝড়পরবর্তী বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয় অনেক বই। বিশ্বসাহিত্য ভবন প্রকাশনী, কাকলী প্রকাশনী, অন্যপ্রকাশ, আদর্শ প্রকাশনী, আগামী প্রকাশনীসহ বেশকিছু স্টল ও প্যাভিলিয়নের বিক্রয়কর্মীদের বৃষ্টিতে ভিজে যাওয়া বই রোদে শুকাতে দিতে দেখা যায়।
জনশূন্য মেলা প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকাশক বলেন, সমন্বয়হীন সিদ্ধান্তে আমরা বলির পাঁঠা হয়েছি। যেখানে গণপরিবহনের চলাচল বন্ধ, বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে মানুষকে নিরুৎসাহিত করা হচ্ছে সেখানে কীভাবে বইমেলায় পাঠক-দর্শনার্থী আসবে? প্রতিদিন স্টলের পেছনে যে পরিমাণ খরচ সেই টাকা উঠবে না, অন্যান্য খরচ তো রয়েছে।
পালক পাবলিশার্সের বিক্রয়কর্মি বেলাল হোসেন পাটোয়ারী বলেন, আসাদগেট থেকে হেঁটে বইমেলা পর্যন্ত এসেছি। আমাদের অনেকে আরও দূর-দূরান্ত থেকে চরম ভোগান্তি মাথায় নিয়ে মেলায় এসেছেন। আর পার্ল পাবলিকেশন্সের বিক্রয়কর্মী মুনতাসির ফাহাদ বলেন, যেখানে বইমেলায় আসতে খরচ হতো ৩০ টাকা, সেখানে আজ মগবাজার থেকে ৪৫০ টাকা সিএনজি ভাড়া দিয়ে আসতে হয়েছে। গণপরিবহন বন্ধ রেখে বইমেলা চালানোর সিদ্ধান্তে আমরা বিস্মিত।
গণপরিবহন না থাকায় মেলার নারী বিক্রয়কর্মীরা বেশি ভোগান্তিতে পড়েন। মেহেনাজ শারমিন বলেন, অনেকটা রাস্তা হেঁটে ও রিকশাযোগে মেলায় আসতে হয়েছে। মেলার পুরো সময় যদি গণপরিবহন বন্ধ থাকে তাহলে প্রতিদিন এভাবে আসা-যাওয়া সম্ভব নয়।
এদিকে, আশানুরূপ বিক্রি না হওয়ায় ছোট-বড় বিভিন্ন প্রকাশনী তাদের বিক্রয়কর্মীদের ছাঁটাই করছে। যারা কাজ করছেন তারাও ছাঁটাই আতঙ্কে রয়েছেন। অনিন্দ্য প্রকাশনী, অবসর প্রকাশনী, পাঞ্জেরী প্রকাশনী, কলি প্রকাশনী, পার্ল পাবলিকেশন্স, বিকাশসহ অসংখ্য স্টলেই কমিয়ে আনা হয়েছে খণ্ডকালীন নিয়োগপ্রাপ্ত কর্মীদের। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি কেউ।
করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় সরকারের দেওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে বইমেলা চলবে বলে জানায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। গতকাল রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অমর একুশে বইমেলার কার্যক্রম চলবে।
করোনার কারণে ফেব্রুয়ারির পরিবর্তে এ বছর ১৮ মার্চ শুরু হয় বইমেলা। ওইদিন বিকেলে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে মেলা। অন্যান্য দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলে। কিন্তু দেশে করোনার সংক্রমণ বেড়ে গেলে ৩১ মার্চ বইমেলার সূচি পরিবর্তন করে বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত করা হয়।
-জেডসি
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি




