লকডাউনে ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্ম চুরি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪২ পিএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার
লকডাউনে ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্ম চুরি
করোনাভাইরাস আতঙ্কে সারা বিশ্বে চলমান লকডাউনের মধ্যে চুরি হয়ে গেল বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্ম দ্য পার্সোনেজ গার্ডেন অ্যাট নিউউনে ইন স্প্রিং। চিত্রকর্ম চুরির দিনটি ছিল ভিনসেন্ট ভ্যান গগের ১৬৭তম জন্মদিন।
গতকাল সোমবার ভোররাতে চিত্রকর্মটি চুরি হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, নেদারল্যান্ডেসের রাজধানী আমস্টারডাম থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত দ্য সিঙ্গার লারেন জাদুঘর থেকে চিত্রকর্মটি চুরি হয়েছে। ৫ মিলিয়ন ডলার মূল্যের এই চিত্রকর্মটি প্রদর্শনীর জন্য দ্য গ্রোঞ্জার জাদুঘর থেকে আনা হয়েছিল। এই চিত্রকর্মটি দেখতে প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছিল ওই প্রদর্শনীতে।
চুরির ঘটনায় লারেন জাদুঘরের ডিরেক্টর জ্যান রুডলফ ডে লর্ম বলেন, ‘এই দুর্যোগের দিনে চিত্রকর্মটি আমাদের অনুপ্রেরণা, সান্ত্বনা যোগাতে পারত। আমি সত্যি খুব বিরক্ত এবং দুঃখিত।’
এই চিত্রকর্মটি উদ্ধারের জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে বলে জানানো হয়েছে। এর আগে ২০০২ সালে ভ্যান গগের দুটি চিত্রকর্ম চুরি করেছিল কুখ্যাত সন্ত্রাসী সংগঠন ক্যামোররা যা ২০১৬ সালে উদ্ধার করেছে ইন্টারপোল।
ভিন্সেন্ট ভ্যান গগ সম্পর্কিত কিছু তথ্য : দক্ষিণ নেদারল্যান্ডের নর্থ ব্রাবান্ট প্রদেশে এক ক্যাথলিক প্রধান অঞ্চলের রিফর্মড পরিবারে ১৮৫৩ সালের ৩০ মার্চ ভিনসেন্ট ভ্যান গখের জন্ম। বাবা থিওডোরাস ছিলেন চার্চের একজন মিনিস্টার, আর মায়ের নাম অ্যানা কর্নেলিয়া। ছোট বয়স থেকেই চিত্রকলা নিয়ে তার ছিল খুবই আগ্রহ। তার মা-ই তাকে আঁকতে উৎসাহ দিয়েছিলেন।
বিশ্বখ্যাত এই চিত্রশিল্পী মৃত্যুর আগে জানতেন না অখ্যাত এই চিত্রশিল্পীর নাম একদিন বিখ্যাত চিত্রকরদের কাতারে থাকবে। শেষ জীবনে চরম দারিদ্র্যতায় নিজের পেটে গুলি চালিয়ে আত্মহত্যা করেছিলেন ভিনসেন্ট।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




