ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১০:২২:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

লকডাউনেও ব্যস্ত ছিলাম, আমি ভাগ্যবতী: জ্যাকুলিন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের জেরে প্রায় ৩ মাস ধরে লকডাউন চলছে ভারতে।লকডাউনের জেরে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় রুপালি পর্দার অনেক কর্মীর সংসার প্রায় পথে বসতে বসেছে। তবে বলিউডের শ্রীলঙ্কান সুন্দরী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এই লকডাউনেও সমান ব্যস্ত ছিলেন। তার দাবি, কাজের ক্ষেত্রে কখনও মনে হয়নি আমার জীবনে লকডাউন চলছে, আমি ভাগ্যবতী!

লকডাউনের সময়ও কোনো অবসাদে না গিয়ে বরং নিজেকে কাজের মধ্যেই আটকে রেখেছিলেন এইঅভিনেত্রী। তার কাজই জীবনের অনুপ্রেরণা এবং তা দেখে অনেকে উদ্বুদ্ধ হবেন বলেও আশাবাদী জ্যাকুলিন।

তাকে কাজের ব্যাপারে জানতে চাওয়া হলে জ্যাকুলিন বলেন, হ্যাঁ, আমার মুভি রিলিজ, প্রোমোশানস, সালমানের সঙ্গে গান, বাদশার সঙ্গে গান, ম্যাগাজিন শ্যুট এবং শো- এমন নানা কিছু নিয়েই লকডাউন কাটল আমার। কাজের দিক থেকে লকডাউন ছিল না আমার, ভাগ্য ভালো।

তিনি জানান, ব্যক্তিগতভাবে আমি ইতিবাচক থাকার চেষ্টা করি। নিজেকে ব্যস্ত এবং প্রোডাকটিভ রাখার চেষ্টা করি আমি। জানি এই পরিস্থিতিটা কারও কারও জন্য খুবই কঠিন ছিল। কিন্তু আমি খুবই ভাগ্যবতী। আমি আশা করি খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে।

সম্প্রতি নেটফ্লিক্সে জ্যাকলিনের 'মিসেস সিরিয়াল কিলার' মুক্তি পেয়েছে। সেখানে একেবারেই ছক ভাঙা চরিত্রে দেখা গিয়েছে তাকে।

লকডাউন শুরু হতেই পানভেলের ফার্মহাউজে নিজেকে বন্দি করে রেখেছেন সালমান খান। খান পরিবারের সদস্যদের সঙ্গে ওই ফার্মহাউজে রয়েছেন বলিউডের অভিনেত্রী জ্যাকুলিনও। ফার্মহাউজে তেরে বিনা গানের দৃশ্যের শ্যুটিং করেছেন সালমানের সঙ্গে।

-জেডসি