লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
আপডেট: ০৭:১৯ এএম, ৩ জুন ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, লক্ষ্মীপুর : জেলার রামগঞ্জে মঙ্গলবার পুলিশ স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামিম ওরফে জনিকে (২৫) গ্রেফতার করেছে। সকালে উপজেলার করপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। শামিম একই উপজেলার বদরপুর গ্রামের শহীদ উল্যার ছেলে।
রামগঞ্জ থানা পুলিশ জানায়, ২০১২ সালে ২২ ফেব্রুয়ারি সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে শামিম কয়েক সহযোগীসহ এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে শামীম ওই স্কুল ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে। এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামগঞ্জ থানায় মামলা হয়। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হালিম সরকার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ শুনানী শেষে আসামি শামিমকে যাবজ্জীবন করাদন্ড দেন আদালত।
রামগঞ্জের মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফারুক আহমেদ জানান, আসামি শামিম দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে করপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
০৩.০৬.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











