লন্ডনে উবারে সোনমের ভয়ঙ্কর অভিজ্ঞতা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ১৭ জানুয়ারি ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
বলিউড অভিনেত্রী সোনম কাপুর সারাবছর মুম্বাই আর লন্ডনে আসা-যাওয়ার মধ্যে থাকেন। কারণ তার স্বামী আনন্দ আহুজা লন্ডনপ্রবাসী ব্যবসায়ী।ইংল্যান্ডের রাজধানীতে বেশিরভাগ সময় উবারে চলাফেরা করেন তিনি। কিন্তু এবার এ নিয়ে ভীতিকর অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে তাকে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সোনম লিখেছেন, ‘হে বন্ধুরা, লন্ডনে উবারে চড়তে গিয়ে ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হলাম।’
টুইটে ভক্ত ও ফলোয়ারদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা। তার পরামর্শ, উবারের পরিবর্তে গণপরিবহন অর্থাৎ বাস-ট্রেন বেছে নেওয়া ভালো।
সোনম আরও লিখেছেন, ‘প্লিজ সাবধানে থাকুন। সবচেয়ে ভালো ও নিরাপদ হলো গণপরিবহন কিংবা স্থানীয় ক্যাব ব্যবহার করা। আমি থরথর করে কাঁপছি।’
ব্লগার ও কলামিস্ট প্রিয়া মুলজির মন্তব্যের উত্তরে সোনম জানান, ওই উবার চালক ভারসাম্যহীন ছিল। তার কথায়, ‘গাড়িচালক অতিমাত্রায় অস্থির ছিল। সে জোরে জোরে চিৎকার করেছে। একপর্যায়ে তো আমার গায়ে কাঁপুনি ধরে গিয়েছিল।’
উবার অ্যাপের মাধ্যমে ঘটনাটি অবহিত করতে চেয়েছিলেন সোনম। কিন্তু পেরে ওঠেননি। তাই এই রাইড শেয়ারিং অ্যাপকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘আপনাদের অ্যাপে অভিযোগ জানানোর চেষ্টা করেছিলাম। কিন্তু একাধিকবার সংযোগ বিচ্ছিন্ন উত্তর এসেছে। আপনাদের সিস্টেম আপডেট করা জরুরি। ক্ষতি যা হওয়ার হয়েছে। আপনারা এখন আর কিছুই করতে পারবেন না।’
কয়েকদিন আগে টুইটারেই ব্রিটিশ এয়ারওয়েজের বিরুদ্ধে লাগেজ হারানোর অভিযোগ তোলেন সোনম। সম্প্রতি তিনবার এই বিমান সংস্থার উড়োজাহাজে যাতায়াত করেছেন তিনি। এর মধ্যে দুইবার তার লাগেজ খোয়া গেছে। তিনি টুইটে মন্তব্য করেন, ‘মনে হচ্ছে, আমার শিক্ষা হয়ে গেছে। আর কখনও ব্রিটিশ এয়ারওয়েজে চলাফেরা করবো না।’ এরপর সোনমের কাছে তড়িঘড়ি ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি।
২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। গত বছর লন্ডনে স্বামীর বাড়িতে বড়দিন উদযাপন করেন তিনি। তাকে সবশেষ ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবির মাধ্যমে বড় পর্দায় দেখা গেছে। কিন্তু বক্স অফিসে সুবিধা করতে পারেনি এটি।
-জেডসি
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও





