লবণ পানির গার্গলে দূর হবে করোনা: গবেষণা
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
করোনার দাপট ক্রমশ বাড়ছে। মারণ ভাইরাসের প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি। বিভিন্ন দেশ চালাচ্ছে জোর কদমে গবেষণা। এরই মধ্যে করোনা নির্মূল করার হাতিয়ার রয়েছে বলে দাবি করলেন এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁদের দাবি, স্রেফ লবনের পানিতে গার্গল করে নোভেল করোনার মারাত্মক সংক্রমণ রুখে দেওয়া যেতে পারে।
গবেষক দলের প্রধান প্রোফেসর আজিজ শেখ জানিয়েছেন যে, গরম জলে নুন দিয়ে গার্গল করলে কোভিড ১৯-এর বাড়বাড়ন্ত আটকে দেওয়া যায়। সমীক্ষায় দেখা গিয়েছে যে, গরম নুন জল শরীরের অভ্যন্তরীণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। কোভিড ১৯ আরএনএ ভাইরাসের ওপরে এক প্রোটিনের চাদর থাকে। গরম নুন জল সেই প্রোটিন নষ্ট করে দিয়ে ভাইরাসকে অকেজো করে দেয় বলে দাবি গবেষকদের। প্রোফেসর আজিজ শেখ জানিয়েছেন, কোভিড ১৯ এর সংক্রমণ ঠেকাতে দিনে বেশ কয়েকবার গরম লবন জলে গার্গল করা দরকার। তাতে শ্বাসনালী বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হতে পারে না।
তবে বিকল্প মতও রয়েছে। গরম জলে নুন, ভিনিগার বা এরকম কোনও কিছু মিশিয়ে গার্গল করলে করোনাকে রুখে দেওয়া যায়, এই দাবির কোনও পোক্ত ভিত নেই বলে মনে করছেন একদল বিজ্ঞানী। তাঁদের একাংশের দাবি, গার্গল করলে জীবাণু মারা যায়। তবে তা রোগ প্রতিরোধ করতে পারে কি না, তা নিয়ে কোনও বলিষ্ঠ প্রমাণ নেই। গার্গলে শ্বাসনালীর সংক্রমণ আটকানো যেতে পারে বলে বিশ্বাস করেন জাপানের বিজ্ঞানীরা। ২০০২ সালে জাপানের একদল বিজ্ঞানী শ্বাসনালীর সমস্যায় ভোগা ২৩জনের ওপর গার্গল থেরাপি প্রয়োগ করে দেখেন যে, তাঁরা বেশ উপকৃত হয়েছেন। তবে করোনা সংক্রমণ তাতে রোখা যাবে কি না, নিশ্চিত নয় বিজ্ঞানীদের একাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) করোনা প্রতিরোধের জন্য যে সমস্ত সতর্কতা অবলম্বন করতে বলেছে, তাতে কোথাও গার্গলের কথা বলা নেই। যদিও হাত ধোওয়া থেকে শুরু করে মাস্কের ব্যবহারকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। ১৬ মার্চ পিআইবি ফ্যাক্ট চেক থেকে ট্যুইট করে জানানো হয়েছিল যে, গার্গল করলে কোনওভাবেই করোনাকে জব্দ করা যায় না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ধরনের সমস্ত দাবিকে ভুয়ো বলে উড়িয়ে দেওয়া হয়েছিল।
-জেডসি
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

