ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ২৩:৩৫:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

লাইবেরিয়ায় এই প্রথম করোনাভাইরাস শনাক্ত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার

লাইবেরিয়ায় এই প্রথম করোনাভাইরাস শনাক্ত

লাইবেরিয়ায় এই প্রথম করোনাভাইরাস শনাক্ত

লাইবেরিয়া জানিয়েছে, তাদের দেশে এই প্রথম সোমবার করোনাভাইরাসে আক্রান্ত রোগির সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে আফ্রিকার ২৭টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়লো। খবর এএফপি’র।
তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত এ রোগি হচ্ছেন লাইবেরিয়ার পরিবেশ প্রধান। তিনি সম্প্রতি সুইজারল্যান্ডে গিয়েছিলেন।
বিবৃতিতে বলা হয়, ‘লাইবেরিয়ায় এই প্রথম কোন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলো।’
এতে আরো বলা হয়, ‘সরকার সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সকলকে খুঁজে বের করে আলাদা স্থানে রাখতে স্বাস্থ্য কর্মকর্তারা অনুসন্ধান তৎপরতা অব্যাহত রেখেছে।’
বিবৃতিতে বলা হয়, লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ ওয়েহ করোনাভাইরাস মোকাবেলায় নতুন পদক্ষেপের ঘোষণা দিতে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন।