লাইবেরিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণে ৪০ জনের প্রাণহানির আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
লাইবেরিয়ার মধ্যাঞ্চলে একটি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে ৪০ জনেরও বেশি লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রাজধানী মনরোভিয়া থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে টোটোটাতে গ্যাসোলিন বহনকারী ট্যাঙ্কারটি বিধ্বস্ত হয়ে খাদে পড়ে যায়। খবর এএফপি’র।
দেশটির প্রধান চিকিৎসক ডা. ফ্রান্সিস কাতেহ স্থানীয় সম্প্রচারকারী ‘সুপার বোঞ্জিজ টিভি’কে বলেছেন, নিহতের সংখ্যা নির্ণয় করা কঠিন। কারণ, কেউ কেউ অগ্নিদগ্ধে ছাই হয়ে গেছে। তবে তিনি অনুমান করেন এই ঘটনায় ৪০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে।
তিনি এএফপি’কে বলেন, ‘যারা নিখোঁজ তাদের খোঁজে আমাদের দল ঘরে ঘরে যাচ্ছে।’
পুলিশ ইতোপূর্বে ১৫ জনের মৃত্যুর ও কমপক্ষে ৩০ জন আহত হওয়ার কথা জানায়। স্থানীয়রা ঘটনাস্থলে ভীড় করলে তারা আহত হয়।
লাইবেরিয়া ন্যাশনাল পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রিন্স বি মুলবাহ বলেন, ‘প্রচুর মানুষ পুড়ে গেছে।’
লাইবেরিয়া পশ্চিম আফ্রিকাতে আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। ১৯শ শতকে স্বাধীন মার্কিন কৃষ্ণাঙ্গ দাসেরা জনবিরল এই দেশটি প্রতিষ্ঠা করে। লাইবেরিয়ার উত্তরে সিয়েরা লিওন ও গিনি, পূর্বে কোত দিভোয়ার, এবং দক্ষিণ ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর। এর রাজধানীর নাম মনরোভিয়া।
১৯৮৯ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এখানে একটি ভয়াবহ গৃহযুদ্ধ হয়, যাতে দেড় লক্ষ লোক মারা যায় এবং দেশটির অর্থনীতি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। দেশটি এক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের কলোনি ছিল। স্বাধীনতার পর থেকে এই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই। অভাব, সন্ত্রাস এবং গৃহযুদ্ধ দেশটির উন্নয়নে প্রধান বাধা।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






