ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৯:০৭:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

লাইভে স্বামীর নির্যাতনের বর্ণনা দিলেন তমা মির্জা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কয়েকদিন ধরেই পাল্টাপাল্টি অভিযোগ করে আসছেন চিত্রনায়িকা তমা মির্জা ও তার স্বামী হিশাম। আইনি লড়াইয়ের ফাঁকে ২৬ ডিসেম্বর ফেসবুক লাইভে এসে জানান, এখন চরম এক পর্যায়ে পৌঁছেছেন তিনি। এ ছাড়া আত্মহত্যার ইঙ্গিত দিয়ে এই অভিনেত্রী জানান, যদি তার কিছু হয়, তবে এর জন্য দায়ী থাকবেন হিশাম চিশতী।

এই চিত্রনায়িকা বলেন, ‘হিশামের মারামারি করার ঘটনা নতুন নয়। তার আইনজীবীর চেম্বারেও সেটা করেছেন। সেই সময়ের ভিডিও ফুটেজ আমি সাইবার ক্রাইম ইউনিটে জমা দিয়েছি। সে ফুটেজে স্পষ্ট আছে কীভাবে সে সিনক্রিয়েট করেছে, মারামারি করেছে। এর আগেও সে আমার গায়ে হাত তুলেছে, প্রচণ্ড মারধর করেছে। তার নামে সাধারণ ডায়েরি করেছিলাম। তখন আমাকে হাসপাতালেও ভর্তি হতে হয়। সেখান থেকে বাসায় এনে আমাকে আটকে রাখে হিশাম। এরপর যখন থানায় যাই, তখনও আমার ঠোঁট ফোলা ও মুখে মারের দাগ ছিল। আমার মনে হয়েছে, হয়তো কমবেশি সব নারীই আক্রান্ত হন। তখন আশেপাশের অনেকেই মেয়ের দোষ খোঁজেন।’

গত ৫ ডিসেম্বর রাজধানীর বাড্ডা থানায় হিশাম চিশতির বিরুদ্ধে মামলা দায়ের করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। স্বামীর বিরুদ্ধে যৌতুক ও হত্যা চেষ্টা মামলা করেন তমা।

গত বছর মে মাসে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী হিশাম চিশতির সঙ্গে বিয়ে হয় তমা মির্জার। শোনা যাচ্ছে, মামলার কথা জানার পর পরই কানাডায় পাড়ি জমিয়েছেন হিশাম। এ ছাড়া তমা মির্জার মামলার পর দিন (গত ৬ ডিসেম্বর) মধ্যরাতে রাজধানীর বাড্ডা থানায় এই অভিনেত্রীর বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন হিশাম চিশতি।

-জেডসি