লাহোরে আগুনে ৬ শিশুসহ একই পরিবারের ১০ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৯ পিএম, ১২ জুলাই ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
পাকিস্তানে একটি বাড়িতে আগুনের ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন শিশু ও তিনজন নারী রয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় মাত্র একজন বেঁচে গেছেন।
বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে এই ঘটনা ঘটে। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনাল, জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার লাহোরের ভাটি গেট এলাকায় বাড়িতে আগুন লেগে ছয় শিশু ও তিন নারীসহ একই পরিবারের ১০ জন সদস্য দগ্ধ হয়ে মারা গেছেন। তবে ভুক্তভোগী ওই পরিবারের মাত্র একজন সদস্য ভবন থেকে লাফ দিয়ে বাঁচতে সক্ষম হন।
প্রতিবেদনে প্রকাশ করা হয়, রেফ্রিজারেটরের কম্প্রেসারে বিস্ফোরণ থেকে ভয়াবহ ওই আগুনের সূত্রপাত হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তারা জানান, ধোঁয়া বের হতে দেয়ার জন্য ওই বাড়িটিতে বায়ুচলাচলের তেমন সুযোগ নেই।
নিহতদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে আদিল হুসেন, সায়রা বানু, ফারজানা, আম্বার, গজল, ফাতিমা এবং সাত মাসের একটি শিশু রয়েছে। আর বাকিদের এখনও শনাক্তকরণের কাজ চলছে।
আদিলের বাবা পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে বলেন, আদিল তাকে রাত ২টা ৪৫ মিনিটের দিকে ফোন করে সাহায্য চেয়েছিল। যখন আমরা এখানে পৌঁছলাম তখন কিছুই অবশিষ্ট ছিল না।
নিহতদের সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে আদিলের বাবা জানান, তার ছেলে, তার স্ত্রী, পুত্রবধূ ও তার দুই সন্তান ছাড়াও তার বড় মেয়ে ও তার চার সন্তান অগ্নিকাণ্ডের এই ঘটনায় প্রাণ হারিয়েছেন।
নিহতদের পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে পুলিশ জানায়। এদিকে উদ্ধারকারী দল জানিয়েছে, পুড়ে যাওয়া ভবনটি ঠান্ডা করার কাজ চলছে।
পাঞ্জাবের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী মহসিন নকভি নিহতের পরিবারের উত্তরাধিকারীদের প্রতি সমবেদনা জানান। তিনি বিষয়টি নিয়ে ব্যাপক তদন্তের নির্দেশ দিয়েছেন। লাহোর কমিশনারের কাছেও এ ব্যাপারে প্রতিবেদন চেয়েছেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






