ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১০:১০:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

লিটনের পর সাকিবও শাহরুখের কেকেআর-এ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৬ এএম, ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাসকিন আহমেদ এবং আফিফ হোসেন দল না পেলেও আইপিএল ২০২৩ আসরের জন্য দল পেয়েছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার লিটন দাস ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দিনের শুরুতে প্রথম ডাকে লিটন দল না পেলেও দ্বিতীয় ডাকে তাকে ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে টেনেছ কলকাতা নাইট রাইডার্স। এরপর সেই কলকাতাই দলে ভিড়িয়েছে সাকিবকে।

ভিত্তিমূল্য দেড় কোটি রূপিতেই সাকিবকে যুক্ত করেছে শাহরুখ খানের কোলকাতা। এর আগে নিলামের প্রথম ডাকে অবিক্রিত থেকে গিয়েছিলেন সাকিব আল হাসান।

এদিকে নিলামের দ্বিতীয় ডাকে দল পেয়েছেন রাইলি রুশো। ২ কোটি রুপি ভিত্তিমূল্য থাকলেও আফ্রিকান এই ব্যাটারকে ৪ কোটি ৬০ লাখ রুপিতে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস।

কলকাতা নাইট রাইডার্স:
শ্রেয়াস আইয়ার, নিতিশ রানা, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেস আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হার্শিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, রিঙ্কু সিং।

নিলাম থেকে- নারায়ন জগদেশান, ভৈবব অরোরা, লিটন দাস, সাকিব আল হাসান।