লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৮ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় গ্রিসের উদ্ধারকারী দলের চার সদস্যসহ সাতজন নিহত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।
সম্প্রতি বন্যায় দেশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর উদ্ধারকাজে অংশ নিতে গ্রিক উদ্ধারকারী দলের ওই সদস্যরা সেখানে গিয়েছিলেন। দুর্ঘটনায় আরও ১৫ জন গ্রিক উদ্ধারকর্মী আহত হয়েছেন। এ ছাড়া নিহত অন্য তিনজন লিবিয়ার একই পরিবারের সদস্য।
প্রতিবেদনে বলা হয়, বন্যা-বিধ্বস্ত শহর দেরনায় যাওয়ার সময় গ্রিক উদ্ধারকারী দলের চার সদস্য ও লিবিয়ার এক পরিবারের তিন সদস্য রোববার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী ওসমান আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববারের এই সড়ক দুর্ঘটনায় গ্রিক উদ্ধারকারী দলের আরও ১৫ জন সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। লিবিয়ার দুজনের শারীরিক অবস্থাও গুরুতর।
গ্রিসের সশস্ত্র বাহিনী জানিয়েছে, চিকিৎসা কর্মীদের বহনকারী একটি বাসের বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই দুর্ঘটনা ঘটে। লিবিয়ার কর্তৃপক্ষের সহযোগিতায় ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত করা হচ্ছে। এ ছাড়া বেনগাজিতে কর্মীদের একত্রিত করতে এবং তাদের ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালানো হচ্ছে। তবে, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি তারা।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর শক্তিশালী ঝড়ের সময় লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর দেরনার পার্শ্ববর্তী দুটি বাঁধ ভেঙে যাওয়ার পর শহরটিতে সুনামির মতো বন্যার সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা পৌঁছেছে ১১ হাজার ৩০০ জনে। নিখোঁজ রয়েছেন আরও ১০ হাজারের বেশি মানুষ। তাদের খুঁজে পেতে মরিয়া অনুসন্ধান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী






