লোকসভায় কংগ্রেসের পক্ষে লড়বেন কারিনা!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার
কারিনা কাপুর। ফাইল ছবি
রাজনীতিতে নামছেন বলিউড তারকা কারিনা কাপুর! বলিউডের সঙ্গে রাজনীতির যোগ নতুন নয়। বহু অভিনেতা ভোটের ময়দানে নেমেছেন। এবার কি সেই তালিকায় নিজের নাম লেখাতে চলেছেন কারিনা কাপুর খান? ভারতের মধ্যপ্রদেশ কংগ্রেসের অন্দরে সেই কথাই শোনা যাচ্ছে। কংগ্রেস চাইছে এবার রাজনীতিতে আসুন কারিনা। তাদের টিকিটে আসন্ন লোকসভা নির্বাচন লড়ুন।
কারিনাকে লোকসভা নির্বাচনের প্রার্থী করার দাবিতে মধ্যপ্রদেশ কংগ্রেস নেতা গুড্ডু চৌহান এবং আনিস খান দলের কাছে প্রস্তাব রেখেছেন। তাদের প্রস্তাব, কারিনাকে ভুপাল থেকে দাঁড়ানোর সুযোগ দিক দল।
কংগ্রেসের ওই দুই নেতার দাবি, কারিনাকে নিয়ে একটা ক্রেজ রয়েছে রাজ্যের যুব সম্প্রদায়ের মধ্যে। প্রচুর অনুরাগীও রয়েছে তার। ফলে এই ‘টোটকা’টা ইভিএমে কাজে লাগতে পারে। শুধু তাই নয়, কিংবদন্তি ক্রিকেটার মনসুর আলি খান পাতৌদির পুত্রবধূ কারিনা। পাতৌদির জন্ম এই ভুপালেই। তার ঠাকুরদা ছিলেন ভুপালের নবাব। তাই পাতৌদি পরিবারের প্রতি ভুপালের মানুষের আলাদা শ্রদ্ধা রয়েছে।
আনিস ও গুড্ডু তাই নিশ্চিতভাবে মনে করেন, কারিনা যদি ভোটে দাঁড়ান এই সব কারণগুলিই মিলিত ভাবে তাকে জেতাতে সাহায্য করবে।
এই দুই নেতা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কমল নাথের কাছেও এ ব্যাপারে দরবার করবেন তারা।
কাপুর পরিবারের কেউ রাজনীতিতে আসেননি ঠিকই, তবে পাতৌদি পরিবারের সঙ্গে রাজনীতির ভালই যোগ ছিল। মনসুর আলি খান নিজেই ১৯৯১-এ এই ভুপাল থেকে লোকসভা নির্বাচনে লড়েছিলেন কংগ্রেসের টিকিটে। কিন্তু বিজেপির সুশীলচন্দ্র বর্মার কাছে এক লক্ষ ভোটের ব্যবধানে হেরে যান।
কারিনাকে প্রার্থী করার দাবি ওঠার পর থেকেই জোর জল্পনা শুরু হয়ে গেছে। তা হলে কি সত্যিই এবার রাজনীতিতে নামতে চলেছেন বলি নায়িকা? যদিও এ বিষয়ে কারিনার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম