ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১১:২২:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ

শক্তিশালী জর্ডানকে রুখে দিলো বাংলাকন্যারা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৫ এএম, ৪ জুন ২০২৫ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ার পর স্বাগতিক জর্ডানকে রুখে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। দুইবার পিছিয়ে পড়ে আবার ঘুরে দাঁড়িয়েছে তারা। ২-২ সমতায় ম্যাচ শেষ করেছে পিটার বাটলারের শিষ্যরা। 

মঙ্গলবার জর্ডানের  আম্মানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে যদিও পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের এগিয়ে নেন অধিনায়ক তাইয়ে ফারাহ।

ম্যাচের ৪৩ মিনিটে শামসুন্নাহার জুনিয়র গোল করে খেলায় সমতা আনেন। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। 

বিরতির পর ৫৮ মিনিটে আবার লীড নেয় স্বাগতিক দল। জাল খুঁজে নেন ফরোয়ার্ড বিতার বানার। ৮২ মিনিটে শাহেদা আক্তার রিপার গোলে আবার বাংলাদেশ সমতা আনে। শেষ পর্যন্ত খেলা ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ।

শক্তি-সামর্থ্যে জর্দানের চেয়ে অনেকটা পিছিয়ে বাংলাদেশের মেয়েরা। ২০২১ সালে সর্বশেষ এশিয়ান কাপ বাছাইয়ে তাদের কাছে হেরেছিল ৫-০ গোলে। ফিফা র‍্যাংকিংয়েও পার্থক্য অনেক। বাংলাদেশ নারী দল যেখানে ১৩৩তম স্থানে, সেখানে জর্দানের র‍্যাংকিং ৭৪।