শক্তিশালী টাইফুনের আঘাতে লন্ডভন্ড চীন, অর্ধশতাধিত ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ৩১ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
শক্তিশালী টাইফুন ডকসুরির প্রভাবে টানা বর্ষণে লন্ডভন্ড চীন। প্রলয়ংকারী টাইফুনের প্রভাবে পানিতে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদ-নদীর পানি। তলিয়ে গেছে ঘর-বাড়ি, রাস্তাঘাটসহ ফসলি জমি। বাতিল করা হয়েছে অর্ধশতাধিত ফ্লাইট।
রোববারও চীনের রাজধানী বেইজিং, উত্তরাঞ্চলীয় হেনান, ফুজিয়ান ও শানঝি প্রদেশে মুষলধারে বৃষ্টির কারণে সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। গাছপালা এবং বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। রাস্তাঘাট ডুবে যাওযায় চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রাণহানি এড়াতে চার লাখের বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। বন্যায় আটকে পড়াদের দ্রুত সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন। ভূমিধস ও বন্যার পূর্বাভাস দেয়ার পাশাপাশি বেইজিংয়ে রেড অ্যালার্ট ও হেনান প্রদেশে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।
ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে এয়ারপোর্টের ব্যবস্থাপনা কমিটি। তারা জানায়, জারি রয়েছে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘রেড অ্যালার্ট’। রানওয়ে থেকে পানি অপসারণের পাশাপাশি যাত্রীদের ফ্লাইট বাতিলের বিষয়ে অবহিত করা হচ্ছে। তাছাড়া, নতুন শিডিউল বা বিকল্প যাতায়াতের তথ্যও সরবরাহ করা হচ্ছে এয়ারপোর্ট থেকেই।
অভ্যন্তরীণ বিমান পরিবহন সংস্থাগুলো অনলাইন বা সরাসরি রিফান্ড করছে টিকিটের অর্থ। অথবা, যাত্রীদের চাহিদা অনুসারে সমন্বয় করা হচ্ছে শিডিউল। একইদিন, রাজধানীর ডাক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পরিচালিত হয়েছে ৮৬৭টি ফ্লাইট। যাতায়াত করেন এক লাখ ৪২ হাজার যাত্রী।
গত বুধবার (২৬ জুলাই) ফিলিপিন্সের উপকূলীয় এলাকায় আঘাত হানে শক্তিশালী টাইফুন ডকসুরি। পরদিন তাইওয়ানের দক্ষিণাঞ্চলে আছড়ে পড়ে ঝড়টি। তাইওয়ান ও ফিলিপিন্সের পর শুক্রবার (২৮ জুলাই) চীনে আঘাত হানে ডকসুরি। সূত্র: সিনহুয়া নিউজ, আল জাজিরা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






