ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৮:৩৯:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। স্থানীয় সময় মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে ভূমিকম্পটি আঘাত হানে।

বার্তাসংস্থা আনাদোলু প্রতিবেদনের তথ্যমতে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৭০ দশমকি ৩ কিলোমিটার গভীরে ছিল। তবে, কম্পনের জেরে আহত বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ডিসেম্বরের শুরুতে টানা তিনদিন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন। ভূমিকম্পগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৬ দশমিক ৮, ৬ দশমিক ৪ এবং ৭ দশমিক ৬।

উল্লেখ্য, ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ রয়েছে যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরজুড়ে বিস্তৃত।