শখ করতে গিয়ে প্রাণ গেল মিস ইউনিভার্স প্রতিযোগীর
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৪ পিএম, ৬ মে ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
প্রিয় শখ পূরণ করতে গিয়েই মাত্র ২৩ বছর বয়সেই মৃত্যু হল অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা ওয়ারের। পরিবারের তরফে সিদ্ধান্ত নেয়া হল, লাইফ সাপোর্ট ব্যবস্থা খুলে নেওয়া হবে। কারণ আর বাঁচার সম্ভাবনা ছিল না সিয়েনার। সঙ্গে সঙ্গেই বলে দেয়া হল মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনালিস্ট আর নেই।
২০২২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা। শেষ পর্ব পর্যন্ত পৌঁছান। শেষ ২২ জন ফাইনালিস্টের মধ্যে স্থান করে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই মডেল-কন্যা। যদিও তার আগে থেকেই মডেল হিসাবে রীতিমতো জনপ্রিয় ছিলেন তিনি। মিস ইউনিভার্স প্রতিযোগিতা তাকে পৌঁছে দিয়েছিল পৃথিবীর কাছে।
জানিয়েছিলেন, ক্যারিয়ারের জন্য তিনি ইংল্যান্ডে চলে যেতে চান। সেখানেই মডেল এবং অভিনেত্রী হিসাবে কাজ শুরু করতে চান তিনি। শুধু তাই নয়, তার পরিবারের অনেকেই সেখানে থাকেন। এর পর থেকে তাদের সঙ্গেই থাকতে চান বলে জানিয়ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হল না। খুব প্রিয় শখের কারণেই প্রাণ গেল সিয়েনার।
শহরের মেয়ে হয়েও গ্রামের জীবন খুব পছন্দের ছিল সিয়েনার। ভালোবাসতেন ঘোড়া চড়তে। কয়েক সপ্তাহ আগে সেই শখের সূত্রেই ঘোড়ায় চড়েছিলেন তিনি। তখন ঘটে অঘটন। ঘোড়া উল্টে পড়ে যায়। চাপা পড়েন সিয়েনাও। চোট পান। সঙ্গে সঙ্গেই কোমায় চলে যান তিনি। এর পরে লাইফ সাপোর্ট ব্যবস্থা দিয়ে রাখা হয় তাকে। কিন্তু চিকিৎসকরা আশার আলো দেখতে পাচ্ছিলেন না।
শেষ পর্যন্ত চিকিৎসকরা জানান, ফিরে আসার আর কোনও সম্ভাবনা নেই সিয়েনার। পরিবারের সদস্যরা তাই লাইফসাপোর্ট খুলে দেয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের সূত্রে জানানো হয়েছে, জীবনাবসান হয়েছে অস্ট্রেলিয়ার মডেলের। তার এজেন্টরাও জানিয়েছে একই কথা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











