শতবর্ষে শতকণ্ঠে জাতীয় কবির ‘বিদ্রোহী’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
‘বল বীর বল উন্নত মম শির’ বাঙালি জাতির জাগরণের স্মারক ‘বিদ্রোহী’ কবিতা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতাটি লিখেছিলেন ১৯২১ সালে ডিসেম্বরের শেষ সপ্তাহে। কবির বয়স তখন বাইশ। কলকাতার ৩/৪-সি তালতলা লেনের বাড়িতে রাত জেগে এই কবিতাটি লিখেছিলেন তিনি।
ধ্রপদি এই কবিতাটি রচনার শতবর্ষ পূর্ণ হলো ডিসেম্বরের শেষ সপ্তাহেই। আর জাতীয় কবির বিদ্রোহী কবিতাটি শতবর্ষের লগ্নে শতকণ্ঠে উচ্চারিত হলো বাংলা একাডেমির বটতলায় নজরুল মঞ্চে।
শীতের সকালে শুক্রবার আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক, জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা এবং অনুষ্ঠানের সমাপ্তি টানেন জাতীয় কবির দৌহিত্র খিলখিল কাজী।
শতবর্ষে শতকণ্ঠে বিদ্রোহী কবিতাটি পাঠ অংশ নিয়েছেন রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একশত শিক্ষার্থী। যারা একেবারেই তরুণ, বিদ্রোহের তাড়নায় উজ্জ্বীবিত, যাদের সকলের বয়সই বাইশের কোটায়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যে বয়সে এই কবিতাটি লিখেছিলেন সে সময়কাল মাথায় নিয়েই পরিকল্পনা করেন এক ঝাঁক উদীয়মান সাংস্কৃতিক কর্মী। যারা বিভিন্ন পেশায় থাকলেও দেশ প্রেমের প্রেরণায় গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের বাংলাদেশ’।
স্বপ্নের বাংলাদেশের উদ্যোগে সাড়া দিয়ে এগিয়ে এসেছে বাংলা একডেমি, শিল্পকলা একাডেমি, বিশ্বসাহিত্য কেন্দ্র, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, এথিক থিয়েটার এবং প্রিজম। শতকণ্ঠে বিদ্রোহী কবিতা পাঠে অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ধ্বনি, স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম, ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাব, ড্যাফোডিল ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক সাহিত্য সংসদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাহিত্য ফোরাম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফশেনালস, সহজপাঠ উচ্চ বিদ্যালয়, কিষাণ থিয়েটার, কণ্ঠশীলন, অভিযাত্রিক স্কুল এবং শিল্পবাংলা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




