শতভাগ কোরবানির বর্জ্য অপসারণের দাবি দুই সিটির
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ এএম, ৩০ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
সাড়ে ১১ ঘণ্টার মধ্যে শতভাগ কোরবানির বর্জ্য পরিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার ২ে৯ জুন) মধ্যরাতে ডিএসসিসির মুখপাত্র আবু নাসের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাত দেড়টার দিকে সর্বশেষ ৩৯ নম্বর ওয়ার্ডে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হয়েছে। এর আগে দুপুর ২টা থেকে এ কার্যক্রম শুরু হয়। অর্থাৎ সাড়ে ১১ ঘণ্টায় প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা সম্ভব হয়।
বৃহস্পতিবার সকালে ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করার কথা জানান।
ডিএসসিসির মুখপাত্র আবু নাসের বলেন, ঈদের দিন ঢাকায় মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন এলাকায় পশুর বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে যায়। বেশ কিছু এলাকায় বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ করতে আনা হয় ভারী যন্ত্রপাতি। পরিচ্ছন্নকর্মীদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে শতভাগ বর্জ্য অপসারণ করতে পেরেছে দক্ষিণ সিটি।
তবে দক্ষিণ সিটির চেয়ে বর্জ্য ব্যবস্থাপনায় এগিয়ে ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। দুপুর থেকেই বিভিন্ন এলাকায় গিয়ে পরিচ্ছন্ন কার্যক্রম তদারকি করেন খোদ মেয়র মো. আতিকুল ইসলাম।
এরপর রাত ১০টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, নির্ধারিত ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয়েছে শতভাগ বর্জ্য।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি