শপথের আগে মোদিকে ‘দই-চিনি’ খাওয়ালেন প্রেসিডেন্ট মুর্মু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ এএম, ৯ জুন ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ নেবেন। এর আগে গত শুক্রবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন মোদি।
সেসময় নতুন মেয়াদে দায়িত্ব নিতে যাওয়া হবু এই প্রধানমন্ত্রীকে ‘দই-চিনি’ খাওয়ান মুর্মু। কেন বিশেষ এই খাবারটি মোদিকে খাওয়ান তিনি?
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, লোকসভা নির্বাচনে জিতে ফের সরকার গঠন করছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। এর মাধ্যমে তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি। গত শুক্রবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন তিনি।
এসময় মোদিকে সরকার গঠনের আহ্বান জানান প্রেসিডেন্ট মুর্মু। তারপরই হবু এই প্রধানমন্ত্রীকে দই-চিনি খাওয়ান তিনি। মূলত শুভ কাজের আগে দই-চিনি খাওয়ানো হয়। এটাই রীতি। চিরাচরিত প্রথা মেনেই নতুন মেয়াদে দায়িত্ব নিতে যাওয়া হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দই খাওয়ান দ্রৌপদী মুর্মু।
প্রায় দেড় মাস ধরে চলা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে গত ৪ জুন। এই নির্বাচনে ২৪০ আসন পেয়েছে বিজেপি। জোটসঙ্গীদের নিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ সংখ্যা পেরিয়েছে তারা। এরপর গত শুক্রবার এনডিএর বৈঠকে নরেন্দ্র মোদিকে এনডিএর সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। তারপরই সন্ধ্যায় দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন মোদি।
এদিকে রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। এ উপলক্ষ্যে সেজে উঠছে রাষ্ট্রপতি ভবন। দিল্লিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দেশ-বিদেশের ৮ হাজারেরও বেশি অতিথি শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা






