শপিংব্যাগ থেকে নবজাতকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৬ পিএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রেললাইনে রেললাইনে লুঙ্গি দিয়ে ঢাকা শপিং ব্যাগ থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে রেল পুলিশ।
শুক্রবার ভোররাতে রহনপুর-সিঙ্গাবাদ (বাংলাদেশ-ভারত) রেলপথের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর টেন্ডারপাড়া এলাকার রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়, জনপ্রতিনিধি ও রেল পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে ফজরের নামাজের পর স্থানীয়রা রেললাইনের মধ্যে লুঙ্গি দিয়ে ঢাকা থাকা অবস্থায় একটি শপিং ব্যাগ নবজাতকের মৃতদেহটি দেখতে পান। পরে স্থানীয়রা জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেন।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, আমাদের ধারণা কালকেই জন্ম নিয়েছে বাচ্চাটি। জন্মের পরই তাকে রাতে কেউ ফেলে গেছে। খুবই মর্মান্তিক বিষয়টি। তবে এ সময় কোনো ট্রেন যায়নি।
ইউপি সদস্য মুনশেদ আলী বলেন, নবজাতকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদেরকে জানায়। পরে থানায় খবর দেয়া হলে তারা রেল পুলিশকে ঘটনাটি জানায়।
গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান মোবাইল ফোনে জানান, নবজাতকের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুপুরে রেল পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে








