ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ২২:৩৯:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

শরণখোলায় কওমী মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২১ পিএম, ৫ মার্চ ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাগেরহাটের শরণখোলায় মরিয়ম (১০) নামে এক কওমী মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত মরিয়ম শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে। সে রাজৈর ফজলুল উলুম মুহসিনিয়া কওমী মাদ্রাসার প্লে কায়দার শিক্ষার্থী ছিল। 

শনিবার (৫ মার্চ) সকালে মরিয়মের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 


এর আগে শুক্রবার (৪ মার্চ) রাতে বসত ঘরের পাটাতনের উপরে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরিয়মের মা আসমা বেগম জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরে রাত ৯ টার দিকে ঘরের বসত ঘরের পাটাতনের উপরে অচেতন অবস্থায় দেখতে পাই। সাথে-সাথে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তখন ডাক্তার মেয়েকে মৃত বলেন। কিন্তু কি কারণে মারা গেল আমরাও বুঝতে পারছি না।


শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে আমরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করি। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।