ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৬:৫৪:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

শরীরে করোনাভাইরাস নিয়েও দিব্যি পার্টি করছেন ম্যাডোনা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ৮ মে ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কয়েকদিন আগেই শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় নিজেই ঢাক-ঢোল পিটিয়ে জানিয়েছিলেন সেই খবর। এবার সেই অবস্থাতেই পার্টি করার অভিযোগ উঠল পপস্টার ম্যাডোনার বিরুদ্ধে। সেলিব্রিটি ফোটোগ্রাফার স্টিভেন ক্লেইনের জন্মদিনের পার্টিতে যোগ দিয়ে বিতর্কে জড়ালেন ম্যাডোনা।

সম্প্রতি স্টিভেন ও ম্যাডোনার উদ্দাম পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবি দেখে স্পষ্ট, পারস্পরিক দূরত্ব বজায় রাখার কোনো চেষ্টাই করেননি ম্যাডোনা। উল্টা একে অপরের গায়ে ঢলে পড়েছেন। যদিও কোনো ধরনের নিয়ম ভাঙার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ম্যাডোনার ম্যানেজার। পার্টিতে থাকা প্রত্যেকেই একমাসেরও বেশি সময় ধরে কোয়ারানটিনে ছিলেন বলে তার দাবি।

কয়েকদিন আগেই করোনার অ্যান্টিবডি টেস্ট করার ম্যাডোনা। সেই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। শরীরে অ্যান্টিবডির উপস্থিতির অর্থ, সেই ব্যক্তি কোনো না কোনো সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে মার্কিন স্বাস্থ্য দফতর এখনো নিশ্চিত করে বলেনি যে, অ্যান্টিবডি থাকা মানেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে।

-জেডসি