শর্টসার্কিটের আগুনে মা-মেয়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:৩৫ পিএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
মৌলভীবাজারের আগুনে পুড়ে মা রোকেয়া বেগম (৫০) ও মেয়ে কলেজছাত্রী শাহিনা বেগম (২৪) মারা গেছেন। বুধবার দিবাগত রাতে রাজনগর উপজেলার রাজনগর সদর ইউনিয়নের ভুজবল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাত সোয়া দুইটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আহত হয়েছেন রোকেয়া বেগমের ছেলে মুন্না আজিজ (২২)। রোকেয়া বেগম ভুজবল গ্রামের মৃত ওয়াছির মিয়ার স্ত্রী।
পুলিশ বলছে, রোকেয়া বেগমের আধা পাকা ঘরে শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুন লাগার পরই স্থানীয় লোকজন বাড়িতে ছুটে যায়। কিন্তু ঘরে ঢোকার কলাপসিবল গেট বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে ঘরের আগুন নেভান সম্ভব হয়ন। পরে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘণ্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে অনেন।
জানা গেছে, ঘটনাস্থলেই রোকেয়া বেগমের মেয়ে শাহিনা বেগম মারা যান। তিনি মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মা রোকেয়া বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোকেয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তিনি মারা যান। ছেলে মুন্না আজিজকে ঢাকায় পাঠানো হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আজ সকালে।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লেগেছে। মেয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। মা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ছেলে মুন্নাকে চিকিৎসার জন্য ঢাকার পাঠানো হয়েছে।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











