শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
আজ ভাদ্রের প্রথম দিন, অর্থাৎ শরৎকাল। গ্রীষ্ম-বর্ষা পেরিয়ে যাত্রা শুরু করল শ্বেত-শুভ্র ঋতু ‘শরৎ’। যে ঋতুতে আকাশ দেখে চট্-জলদি মন ভালো হয়ে যায়। যে ঋতুতে ঝকঝকে কাচের মতো স্বচ্ছ নীলাকাশ, পেঁজা তুলার মতো সাদা মেঘমালা। আবার মুখ গোমড়া কালো মেঘের ছায়া।
বঙ্গাব্দ বর্ষপঞ্জি অনুযায়ী ভাদ্র-আশ্বিন এ দুই মাস বাংলাদেশে শরৎকাল। সংস্কৃত অভিধানে বর্ণিত ঋতুর নাম ও ক্রম হলো—অগ্রহায়ণ-পৌষ নিয়ে ‘হিম’; মাঘ-ফাল্গুন নিয়ে ‘শিশির’; শ্রাবণ-ভাদ্র নিয়ে ‘বর্ষা’ এবং আশ্বিন-কার্তিক নিয়ে ‘শরদ’ বা ‘শরৎ’।
শরতে মানুষ বর্ষাকে বিদায় জানিয়ে ঘরের বাইরে এসে সাদা মেঘের কারুকার্যখচিত চিত্রালির উন্মুক্ত আকাশের নিচে শীতল হাওয়ায় নিজেকে অবমুক্ত করে। বাংলার আকাশ, বাতাস, নদী-নালা, হাওর, বনাঞ্চল মুখরিত হয় পর্যটকের কোলাহলে। নদীর ঢেউয়ের সঙ্গে দোল খায় নদীপারের সাদা কাশফুল। শিশির ভেজায় শারদ সকাল, ঘাসের ওপড় জমে থাকে চিক চিক শিশির বিন্দু। গাছের পাতা ঝড়া শুরু হয় শরৎ ঋতুতেই।
শরতে সবুজের বুকে সাদা কাশফুল ছাড়াও ফোটে উঠে গগন শিরীষ, আর শিউলি, শেফালী। ছাতিম, বকফুল, মিনজিরি, কলিয়েন্ড্রার দেখা মেলে শরৎ কালে। হেঁটে যেতে পায়ে দলে খুশবু মাখা সাদা শিউলি। পদ্ধবিলে ফুটে থাকে শাপলা। গ্রামের শিশু-কিশোর দলবদ্ধ হয়ে ঘুরে বেড়ায় বনজঙ্গল, এ গাছ ও গাছ চালতা, করমচা, ডেউয়া, ডুমুর, অলবরই আর আমলকির খোঁজে।
প্রকৃতির কবি জীবনানন্দ দাশ এ ঋতুর চরিত্রের সঙ্গে বর্ণনা করেছেন প্রিয়তমাকে। তিনি তার ‘এখানে আকাশ নীল’ কবিতায় লিখেছিলেন— ‘এখানে আকাশ নীল-নীলাভ আকাশজুড়ে সজিনার ফুল/ফুটে থাকে হিম শাদা—রং তার আশ্বিনের আলোর মতন’।
বাংলা সাহিত্যের অমর বটবৃক্ষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঋতু বন্দনার কবিতা, গান রচনা করেছেন প্রকৃতির সাথে মিশে। বিভিন্ন ঋতুভিত্তিক তার গান ও কবিতা আছে। আর ঋতুর রানি শরৎকে নিয়ে তার সৃষ্টি যেন বাঙময় হয়ে উঠেছে সৃষ্টিশীল কলমে। শরতের বর্ণনাময় কবিতা-গানে আমাদের সাহিত্যকে সমৃদ্ধ ও সুবাসিত করেছেন কবিগুরু। তিনি লিখেছেন—
‘শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি/ছড়িয়ে গেল ছাড়িয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার শিশির ধোওয়া কুন্তলে/ বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে/আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি।’
বাংলা সাহিত্যাকানে উজ্জ্বল ধূমকেতু কবি কাজী নজরুল ইসলাম। অন্যায়-অত্যাচার ও পরাধীনতা তাকে বিদ্রোহী করে তুললেও, প্রেম-বিরহের চির কাঙাল কবি শরতেরও জয়গান গেয়েছেন তার কবিতা আর গানে। চির সবুজ এসব কবিতা, গানে পুলকিত হয় পাঠকমন। বিদ্রোহী কবির গহীন হৃদয়ে ঝর্ণার মতো জমানো এত প্রেম, সত্যিই বিস্মিত করে তোলে।
কবিতায় কবি শরতের রূপ তুলে ধরেছেন এভাবে—
‘সই পাতালো কি শরতে আজিকে স্নিগ্ধ আকাশ ধরনি?
নীলিমা বাহিয়া সওগাত নিয়া নামিছে মেঘের তরণী!
অলাকার পানে বলাকা ছুটেছে মেঘদূত মন মোহিয়া
চক্ষু রাঙা কলমীর কুড়ি মরতের ভেট বহিয়া।
সখির গাঁয়ের সেঁউিতি বোটার ফিরোজায় ঢং পেশোয়াজ
আসমানি আর মৃন্ময়ী সখি মিশিয়াছে, মেঠোপথ মাঝ।’
অনেকের মতে, শরৎকালে নাকি ভালোলাগার অনুভবে মনটা নেচে ওঠে। ছুটির নেশা, উত্সবের নেশায় মন ছুটে যায়। কারণ, এ শরৎকালে মাঠে মাঠে সবুজ ধানের ওপর সোনালি আলোর ঝলমলে রূপ দেখা যায়। প্রতীক্ষায় থাকে কৃষকরা। আসন্ন নবান্নের আশায়।
আলোক-শিশিরে-কুসুমে-ধান্যে বাংলার প্রকৃতিও খুশি। আর বাঙালির সেই প্রাণের উত্সবটা তো রয়েছেই—শারদীয় দুর্গাপূজা। শরৎ শারদীয় আরাধনায় হিন্দু সমাজকে উৎবমুখর করে, বিজয়ার বেদনায় করে ব্যথিত।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








