শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে যা বললেন অপু
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ১০ জুন ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। একসঙ্গে জুটি বেঁধে করেছেন বেশ সংখ্যক ছবি। যদিও এখন আর দুইজনকে একসঙ্গে ছবিতে দেখা যায় না।২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব-অপু।
তবে শাকিব-অপুর প্রেম, বিয়ে, বিচ্ছেদ এরপর সন্তান জয় এসব সকলেরই জানা। দু'জনের পথ আলাদা। মাঝে আসে বুবলীর সঙ্গে শাকিবের প্রেম, বিয়ে, সন্তান। কিছুদিন আগেই খবরে আসে তৃতীয় বিয়ে করতে চলেছেন শাকিব।
এদিকে সম্প্রতি প্রথমবারের মতো ইউরোপ ঘুরে দেশে ফিরেছেন অপু। এক সপ্তাহের ভ্রমণে ঘুরে বেড়িয়েছেন ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন। বার্সেলোনায় করেছেন একটি শো। ছোট্ট এই ট্যুরের সফরসঙ্গী হয়নি জয়। দেশে ফিরেই গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন অপু বিশ্বাস।
একটি অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন অভিনেত্রী। এর মধ্যে আছে শাকিব খানের তৃতীয় বিয়ের প্রসঙ্গও।
এই বছরই শাকিব খানের বিয়ে হচ্ছে, আরশাদ আদনানের এমন মন্তব্য নিয়ে অপু বলেন, ‘উনি শাকিব খানের খুব ভালো বন্ধু। বন্ধু অনেক সময় পরিবারের থেকেও বেশি হয়। এটা তাঁদের বন্ধুত্বের কথাবার্তা। এ কারণে এই বিষয়ের ব্যাখ্যা আমি কীভাবে দেব। এখানে আমার তো ব্যাখ্যা দেওয়ার কোনো জায়গা নেই। ’
আরেকটি গণমাধ্যমে দেওয়া এটি সাক্ষাৎকারে ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও জানালেন নায়িকা। অভিনেত্রী বলেন, এই ঈদে তাঁর ভক্তদের জন্য আছে বিশেষ উপহার। ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি নিয়ে হাজির হবেন তিনি। সঙ্গী হবেন চলচ্চিত্রের তারকারাও। যদিও কারা কারা থাকছেন, সেটি এখনই বলে দিতে চাইছেন না নায়িকা। দু-এক দিনের মধ্যেই শুরু হবে। চ্যানেলটি ঘিরে বড় পরিকল্পনাও আছে নায়িকার।
গত বছর ওয়েব সিরিজ ‘ছায়াবাজি’তে দেখা গিয়েছিল অপুকে। এরপর আর কোনো ছবি বা সিরিজে দেখা যায়নি কেন, এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে, সেগুলো পড়ছি। কোরবানির ঈদের পর ধামাকা নিউজ দেব। সে পর্যন্ত অপেক্ষা করেন। ’
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











