শান্তিতে নোবেল পেলেন নাদিয়া মুরাদ ও ডেনিস মুকওয়েজ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫৫ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার
যুদ্ধের সময় যৌন নিপীড়ন বন্ধে ভূমিকা রাখায় এ বছর শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছেন ইরাকের কুর্দি মানবাধিকার কর্মী নাদিয়া মুরাদ এবং কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েজ। আজ শুক্রবার নরওয়ের রাজধানী ওসলোতে স্থানীয় সময় সকাল ১১টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) বিজয়ীদের নাম ঘোষণা করে দেশটির নোবেল একাডেমি।
নোবেল কমিটির সভাপতি বেরিট রেইস-এন্ডারসেন বলেন, এসব অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে তারা দু’জন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মুরাদ হচ্ছেন একজন ইয়াজিদি নারী। ইরাকে ইয়াজিদিরা সংখ্যালঘু। মুরাদ পূর্বে জঙ্গিগোষ্ঠী আইএসের কাছে বন্দি থাকা অবস্থায় ধর্ষিত ও নির্যাতিত হয়েছেন।
এই বছর পুরস্কারটির জন্য মনোনীত হয়েছিল মোট ৩৩১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
নাদিয়া মুরাদ : ইরাকের উত্তরাঞ্চলীয় ছোট্ট গ্রাম কোচোতে পরিবারের সঙ্গেই থাকতেন নাদিয়া মুরাদ। ২০১৪ সালে ইসলামিক জঙ্গিগোষ্ঠী (আইএস) ঢুকে পড়ে ওই গ্রামে পুরুষদের হত্যা করার পর নাদিয়া ও অন্য নারীদের মসুল শহরে নিয়ে যায়। সেখানে যৌনদাসী হিসেবে বিক্রি হন নাদিয়াও। আইএসের যৌনদাসী হিসেবে বেশ কিছুদিন থাকার পর পালিয়ে আসেন তিনি।
আইএসের কাছ থেকে পালিয়ে আসার পর নাদিয়া মুরাদ জাতিসংঘের শুভেচ্ছাদূত হন। মানবাধিকারবিষয়ক আইনজীবী আমাল ক্লুনির সঙ্গে আইএস জঙ্গিদের হাতে বন্দী ইয়াজিদি নারী ও যারা পালিয়ে এসেছেন, তাদের নিয়ে কাজ করছেন তিনি।
ডেনিস মুকওয়েজ : আর ৬৩ বছর বয়সী ডেনিস মুকওয়েজ হচ্ছেন কঙ্গোর একজন স্ত্রীরোগবিশেষজ্ঞ। তিনি ধর্ষণের শিকারদের চিকিৎসা করে থাকেন। এখন পর্যন্ত তিনি ও তার সহকর্মীরা মিলে ধর্ষণের শিকার হয়েছেন এমন প্রায় তিন হাজার ব্যক্তির চিকিৎসা করেছেন। এমন মানবসেবার জন্য ২০০৮ সালে তিনি জাতিসংঘ মানবাধিকার পুরস্কার এবং ২০০৯ সালে ‘আফ্রিকান অব দ্য ইয়ার’ সম্মাননা লাভ করেন। নিজের হাসপাতালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীগুলোর ‘স্থায়ী নিরাপত্তা’ মর্যাদায় থাকছেন মুকওয়েজ। বিভিন্ন সময়ে তিনি যুদ্ধ-সংঘাতে ধর্ষণকে অস্ত্র বানানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি।
এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন যৌথভাবে ফ্রান্সেস এইচ আর্নল্ড, জর্জ পি. স্মিথ ও স্যার গ্রেগরি পি. উইন্টার। এছাড়া পদার্থবিদ্যায় যৌথভাবে আর্থার আসকিন, জেরার্ড মোরউ ও ডোননা স্ট্রিকল্যান্ড, চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে জেমস পি. অ্যালিসন ও তাসুকো হনজো নোবেল পুরস্কার লাভ করেন।
এছাড়া আগামী সোমবার (৮ অক্টোবর) অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে না। ২০১৯ সালে এবারেরটি মিলিয়ে একসঙ্গে দু’টি পুরস্কার দেওয়া হবে।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











