শাবনূরকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করবে শাহনূর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
ঢালিউডের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূরকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করতে যাচ্ছেন অভিনেত্রী শাহনূর। দীর্ঘ ক্যারিয়ারের বহু হিট, সুপার হিট ছবি উপহার দিয়েছেন এই তারকা অভিনেত্রী। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনও সালমান শাহ ও শাবনূর জুটির নতুন প্রজন্মের অনুপ্রেরণা।
এ প্রসঙ্গে শাবনূর বলেন, দর্শকের ভালোবাসায় আমি আজকের শাবনূর। অভিনয় জীবনে অনেক প্রাপ্তি রয়েছে। শাহনূর আমাকে নিয়ে তথ্যচিত্রটি নির্মাণ করতে চায়। কাজটি যদি সে ঠিকভাবে করতে পারে দারুণ কিছু হবে।
শাহনূর বলেন, শাবনূর আমার প্রিয় একজন অভিনেত্রী, প্রিয়বান্ধবী, প্রিয় মানুষ। সিনেমায় তার অভিনয়ের পঁচিশ বছর চলছে, তাই তার সাফল্যের পথচলাকে কেন্দ্র করে আমি একটি তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা করেছি। শাবনূরও সম্মতি দিয়েছেন। এখন তার দীর্ঘ পঁচিশ বছরের নানান বিষয় নিয়ে গবেষণার কাজ চলছে। আশা করছি চলতি বছরের শুরুতেই তথ্যচিত্রটি নির্মাণ শুরু করতে পারব।
জনপ্রিয়তার তুঙ্গে থাকাবস্থায় ২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে আংটি বদল হয় শাবনূরের। ২০১২ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন তারা। এরপর মিডিয়াকে আড়াল করে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন শাবনূর। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ছেলে সন্তানের মা হন তিনি। তার ছেলের নাম আইজান নিহান।
বর্তমানে অভিনয় থেকে দূরে সরে রয়েছেন শাবনূর। তবে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে তার সরব উপস্থিতি দেখা যায়।
শাবনূরের পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। গুণী চলচ্চিত্র নির্মাতা এহতেশাম তার নাম রাখেন শাবনূর।
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি







