শার্লিনের বিরুদ্ধে মানহানির মামলা রাজ-শিল্পার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০২ পিএম, ২০ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
এবার অভিনেত্রী শার্লিন চোপড়ার বিরুদ্ধে এবার মানহানির মামলা করলেন শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। রাজ ও শিল্পার আইনজীবীর পক্ষ থেকে জানা গেছে, শার্লিনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন এই তারকা দম্পতি।
কয়েকদিন আগে রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠিকে নিয়ে সরব হয়েছিলেন শার্লিন চোপড়া। রাজ ও শিল্পার নামে যৌন নির্যাতন ও মানসিক অত্যাচারের অভিযোগ এনে এফআইআর করেছিলেন শার্লিন। সেই এফআইআরের বিরুদ্ধেই এবার পাল্টা মামলা দিলেন রাজ ও শিল্পা।
এফআইআর নিয়ে সংবাদ সংস্থা এএনআইকে শার্লিন বলেছিলেন, ‘রাজ আমার ওপর যৌন নির্যাতন করেছেন। শুধু তাই নয়, আমাকে ঠকিয়েছেন এবং হুমকিও দিয়েছেন।’ এছাড়াও শিল্পা শেঠির বিরুদ্ধেও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন শার্লিন।
এর আগে, গত এপ্রিলে রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন শার্লিন। সেসময় শার্লিনের অভিযোগ ছিল রাজ কুন্দ্রা তার সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন। নিজেকে বাঁচাতে সেই সময় বাথরুমে আশ্রয় নিয়েছিলেন বলেও জানিয়েছিলেন তিনি।
শার্লিনের কথায়, ২০১৯ সালের শুরুর দিকে আমার সহকারীকে ফোন করেন রাজ। রাজ আমার নামে একটি অ্যাপ তৈরি করার কথা বলেছিলেন। তারপর হঠাৎ আমার বাড়িতে এসে হাজির হন রাজ। রাজের সঙ্গে এই অ্যাপ নিয়ে বচসাও হয় আমার। তারপরই হঠাৎ আমাকে জোর করে চুমু খেতে শুরু করেন রাজ! আমি বাধা দিলেও, রাজ আমার কথা শোনেননি।
তিনি বলেন, ২০১৯ সালের শুরুর দিকে আমার সহকারীকে ফোন করেন রাজ। তিনি চাইছিলেন, ‘দ্য শার্লিন চোপড়া অ্যাপ’ নামে একটি অ্যাপ তৈরি করবেন। শার্লিনের দাবি, রাজ তাকে বলেছিলেন, সেই অ্যাপে শার্লিন তার নিজের ভিডিও আপলোড করতে পারেন।
শার্লিন জানান, সেই বছর ২৭ মার্চ আচমকা শার্লিনের বাড়ি চলে যান রাজ। আগে থেকে কিছু শার্লিনকে জানাননি তিনি। দু’জনের মধ্যে তর্কাতর্কি চলতে থাকে কোনো একটি মেসেজ নিয়ে। শার্লিনের অভিযোগ, আচমকাই তাকে চুমু খেতে শুরু করেন রাজ।
শার্লিন আরও জানান, শিল্পার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো ছিল না রাজের। সেই দুঃখও প্রকাশ করেছিলেন রাজ কুন্দ্রা। মঙ্গলবার মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার প্রপার্টি সেলের কর্মকর্তাদের সামনে নিজের বক্তব্য রেকর্ড করেছেন শার্লিন।
সংবাদ প্রতিদিন জানায়, প্রাপ্তবয়স্ক ভিডিওর জগতে বেশ পরিচিত নাম শার্লিন চোপড়া। প্রায় দিনই সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও পোস্ট করেন শার্লিন। প্রচলিত আছে, অনেক আগে রাজের প্রজেক্টে কাজ করেছিলেন শার্লিন। সেই সময়ই নাকি এক একেকটি প্রজেক্টের জন্য রাজের কাছ থেকে ৩০ লাখ টাকা পেতেন শার্লিন চোপড়া। এমন ১৫ থেকে ২০টি প্রজেক্টে কাজ করেছিলেন শার্লিন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










