ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২৩:৩৮:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

শাহবাগে নারী কাউন্সিলর চামেলীকে অচেতন অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ৯ আগস্ট ২০২৩ বুধবার

সৈয়দা রোকসানা ইসলাম চামেলী। ছবি: সংগৃহীত

সৈয়দা রোকসানা ইসলাম চামেলী। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশে রাস্তা থেকে সংরক্ষিত মহিলা আসন-৫ (১৩, ১৯ ও ২০ ওয়ার্ড)-এর কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, জরুরী বিভাগের চিকিৎসক তাকে পাকস্থলী পরিষ্কার করার পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, কিভাবে সে অচেতন হয়েছেন, কেউ কোনো খাবারের সঙ্গে কিছু খাইয়েছিল কিনা, না কোনো অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে তা কিছুই জানা যায়নি। তিনি সুস্থ হলে জানা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।