শাহরুখ খানকে পেছনে ফেলে শীর্ষে নয়নতারা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
বলিউড বাদশাহ শাহরুখ। তার সঙ্গেই প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় অভিনয় করেছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। ‘জওয়ান’ সিনেমায় এই দক্ষিণী তারকার ভূমিকা প্রশংসা কুড়িয়েছে সকলের।
আর তাই কি না, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ রেটিং সাইট আইএমডিবির মতে, নয়নতারা এ সপ্তাহে সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকা। শীর্ষ স্থানে উঠে আসতে তিনি পিছনে ফেলেন শাহরুখকেও।
আইএমডিবি ওয়েবসাইটটি প্রায় ২০০ মিলিয়ন ভিজিট এবং প্রতি সপ্তাহে প্রাপ্ত ডাটার ভিত্তিতে তালিকা তৈরি করে। যেখানে শীর্ষে অবস্থান করছেন এই অভিনেত্রী। তারপরেই রয়েছেন শাহরুখ। এ দু’জন ছাড়াও ‘জওয়ান’ চলচ্চিত্রের পরিচালক অ্যাটলি কুমার জাতীয় স্তরের স্টারডমের দিকে এগিয়ে আছেন। তালিকা অনুসারে তিনি বর্তমানে তৃতীয় সর্বাধিক জনপ্রিয় ভারতীয় তারকা।
চতুর্থ অবস্থানে রয়েছেন ‘জওয়ান’ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সিনেমাটিতে একটি বর্ধিত ক্যামিও রোলে অভিনয় করেছেন দীপিকা। এ তালিকায় ‘জওয়ান’-এর অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন বিজয় সেতুপাতি, যার ইতিমধ্যে প্যান-ইন্ডিয়া ফ্যান ফলোয়িং রয়েছে। তিনি তালিকায় নবম স্থান দখল করছেন। এ ছাড়াও প্রিয়ামণি ও সানিয়া মালহোত্রা যথাক্রমে ১১ ও ২৪তম স্থান দখল করেছেন।
গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ‘জওয়ান’ মুক্তির পর একাধিক রেকর্ড ভেঙেছে, গড়েছে। এখনও ঘোড়ার গতিতে ছুটেই চলেছে সিনেমাটির বক্স অফিস কালেকশন। চলতি বছরের মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে ‘জওয়ান’ ছাড়িয়ে যাবে সবাইকে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










