শাহরুখপুত্রের জামিন নাকচ, ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী রাভিনা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৫ পিএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
মাদককাণ্ডে জামিন পাননি বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।
শুক্রবারও আদালতে শুনানিতে আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে শাহরুখপুত্র বিনীত অনুরোধ করে জানান, তিনি ভালো ঘরের ছেলে। তিনি ভারতীয় পাসপোর্টধারী। তিনি কোথাও পালিয়ে যাবেন না। তথ্য-প্রমাণ লোপাটের কোনো চেষ্টাও করবেন না। মামলায় তদন্ত কর্মকর্তাদের সহায়তা করবেন।
কিন্তু এরপরও আরিয়ানের জামিন মঞ্জুর নাকচ করে দেন মুম্বাই মেট্রোপলিটন আদালত।
এতে অসন্তুষ্ট বলিউড অভিনেত্রী রাভিনা টেন্ডন। রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়ে টুইটে লিখলেন, ‘লজ্জাজনক রাজনীতি খেলা হচ্ছে।’
তবে ‘লজ্জাজনক রাজনীতি' বলতে কী বোঝাতে চেয়েছেন রাভিনা? সেটা স্পষ্ট করেননি।
বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার থেকে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে রয়েছেন আরিয়ান। স্টার কিড হলেও বাড়তি কোনো সুবিধা দেওয়া হচ্ছে না শাহরুখপুত্রকে।
ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশের দিনই কারও নাম না উল্লেখ করে টুইটে অভিনেত্রী রাভিনা টেন্ডন লেখেন, ‘লজ্জাজনক রাজনীতি চলছে.. একটা যুবকের সারা জীবন, ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে... হৃদয়বিদারক’।
রাভিনার মতো শাহরুখ খানের এমন বিপদের দিনে তার পাশে দাঁড়িয়েছেন সালমান খান, দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজানার মতো তারকারা।
হৃত্বিক তো রীতিমতো দীর্ঘ এক খোলা চিঠি লিখেছেন আরিয়ানের সমর্থনে। তাকে সাহস জুগিয়েছেন। ভেঙে না পড়তে পরামর্শ দিয়ে শান্ত থাকতে বলেছেন।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









