ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৮:২১:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

শাহিদের সাথে ব্রেকআপের কারণ জানালেন কারিনা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বলিউডে এক সময় মুখরিত ছিলো শাহিদ কাপুর এবং কারিনা কাপুরের প্রেমের কাহিনী। কিন্তু ২০০৬ সালে ব্রেকআপ হয়ে যায় তাদের। কেন শেষ হলো তাদের সেই সম্পর্ক। ব্রেকআপের ১৪ বছর পর কারিনা জানালেন সেই কারণ।

ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে কারিনা কাপুর বলেন, নিয়তিই অন্য দিকে নিয়ে গিয়েছিলো তাদের।

‘জাব উই মেট’ ছবির সেটেই নাকি উল্টে গিয়েছিল তাদের সম্পর্কের সমীকরণ। প্রথমে নাকি ওই ছবি করতে না বলে দিয়েছিলেন কারিনা। পরে শাহিদের জোর করার কারণেই ছবিতে রাজি হন। তাদের প্রেম তখন জমজমাট। তাই না করতে পারেননি। সিনেমাও সুপারহিট। পর্দায় গীত-আদিত্যর বিয়ে হলেও শাহিদ-কারিনা আলাদা হয়ে যান বাস্তবে।

এদিকে তখন কারিনার জীবনে অন্য পুরুষ। ছোটে নবাব সাইফ আলি খান। চলছে ‘তাসান’-এর শুটিং। আর সঙ্গে কারিনার জিরো ফিগার। বক্স অফিসে সে ছবি দাগ কাটতে পারেনি। মুষড়ে পড়েছিলেন কারিনা। ডুবে গিয়েছিলেন হতাশায়। তার কথায়, ভেবেছিলাম ‘তাসান’ আমার ক্যরিয়ার বদলে দেবে। কিন্তু হল ঠিক উল্টা। ‘জাব উই মেট’ আমার ক্যরিয়ার বদলে দিয়েছিল। আর ‘তাসান’ আমার জীবন।

শাহিদ একবার বলেছিলেন তাদের দু’জন দুই মেরুর। ঠিক যেন ‘জাব উই মেট’-এর গীত এবং আদিত্য। একদিকে আবেগপ্রবণ, বকবকে কারিনা আর অন্যদিকে শান্ত, ধীর শাহিদ। বিচ্ছেদের পর তাদের ব্যক্তিগত সম্পর্কও ঠেকেছিল তলানিতে। ব্যক্তিগত ভিডিও ফাঁস দীর্ঘদিন কথা বন্ধ সময়ের সঙ্গে বদলেছে সমীকরণ।

‘উড়তাপাঞ্জাব’ ছবিতে দু’জনে একসঙ্গে কাজও করেছেন। সাংসারিক জীবনেও খুশি তারা। ২০১২ সালে ছোটে নবাব সইফ আলি খানের সঙ্গে বিয়ে হয় কারিনার। ২০১৫ সালে শাহিদ গাঁটছড়া বাঁধেন মীরা রাজপুতের সঙ্গে।

-জেডসি